তৃণমূলকর্মীর পেটে গুলি

কয়েক দিন আগে ব্যারাকপুরের জাফরপুরে তৃণমূল নেতা মিঠু চট্টোপাধ্যায়কে গুলি চালানোর অভিযোগ উঠেছিল স্থানীয় পঞ্চায়েতকর্তার ছেলের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০৩:২৪
Share:

কয়েক দিন আগে ব্যারাকপুরের জাফরপুরে তৃণমূল নেতা মিঠু চট্টোপাধ্যায়কে গুলি চালানোর অভিযোগ উঠেছিল স্থানীয় পঞ্চায়েতকর্তার ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার জাফরপুরের কালীতলায় গুলিবিদ্ধ হলেন মিঠুবাবুর ঘনিষ্ঠ এক তৃণমূলকর্মী। পুলিশ জানায়, দীপঙ্কর দাস ওরফে বাবু নামে ওই যুবকের তলপেটে গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উন্নয়নী ক্লাবের সম্পাদক দীপঙ্করবাবু সন্ধ্যায় কালীতলায় বসে ছিলেন। মোটরবাইকে চড়ে এসে তিন দুষ্কৃতী খুব কাছ থেকে তাঁকে গুলি করে। গোষ্ঠী-দ্বন্দ্বের জেরেই এই হামলা কি না, সেই প্রশ্ন উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement