কৃষকদের দাবিতে পথে তৃণমূল

কমিটি সূত্রে খবর, কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধি, পেট্রোল-ডিজেল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, সহায়ক মূল্যে ভুট্টা ও পাট কেনা, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা-সহ বিভিন্ন দাবি নিয়ে পথে নামবে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৭ ০৩:৩৯
Share:

এক গুচ্ছ দাবিতে আন্দোলনে নামছে পশ্চিমবঙ্গ কিষাণ খেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটি।

Advertisement

কমিটি সূত্রে খবর, কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধি, পেট্রোল-ডিজেল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, সহায়ক মূল্যে ভুট্টা ও পাট কেনা, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা-সহ বিভিন্ন দাবি নিয়ে পথে নামবে তারা। শুক্রবার ওই সংগঠনের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি তথা বিধায়ক বেচারাম মান্না জানান, তাঁদের সব দাবিই কেন্দ্রীয় সরকারের কাছে। দাবিগুলি নিয়ে নভেম্বর মাস জুড়ে তাঁরা প্রতি জেলায় কৃষক সমাবেশ করবেন। আগামী ২ নভেম্বর ধর্মতলায় জুট কর্পোরশনের আঞ্চলিক দফতরে দাবিপত্রও দেবেন তৃণমূলের কৃষক সংগঠনের সদস্যরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement