তৃণমূল কর্মীকে গুলি

এক তৃণমূল কর্মীকে গুলি করে পালাল দুষ্কৃতিরা৷ শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, লেদার কমপ্লেক্সের ১ নম্বর গেটের কাছে গুলিতে জখম ওই ব্যাক্তির নাম রফিক মোল্লা৷ তার বাড়ি কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভাঁটিপোতায়৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:২৪
Share:

এক তৃণমূল কর্মীকে গুলি করে পালাল দুষ্কৃতিরা৷ শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, লেদার কমপ্লেক্সের ১ নম্বর গেটের কাছে গুলিতে জখম ওই ব্যাক্তির নাম রফিক মোল্লা৷ তার বাড়ি কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভাঁটিপোতায়৷

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পেশায় মাছের খাবারের ব্যবসায়ী রফিক এ দিন সন্ধেয় ভোজেরহাট থেকে মোটরবাইকে করে কাঁটাতলার দিকে যাচ্ছিলেন৷ সেই সময় একটি মোটরবাইকে করে দু’জন তাঁর পিছু নেয়৷ ১ নম্বর গেটের কাছে তাঁকে গুলি করে। গুলি লাগে পেটে৷ রক্তাক্ত অবস্থায় রফিক মাটিতে লুটিয়ে পড়েন৷ খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, তৃণমূলের জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যবসায়িক কোনও বিরোধের জেরে তাঁকে গুলি করা হয়েছে। বিধায়ক সওকত মোল্লা বলেন, ‘‘রফিক ভাঁটিপোতা অঞ্চলের তৃণমূলের আহ্বায়ক৷ ভোটের আগে থেকেই ওঁকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছিল৷ শেষ পর্যন্ত তাঁকে গুলি করে খুনের চেষ্টা করা হল৷’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement