News Of The Day

রাজ্যে পালাবদল, নতুন সরকার গঠনের প্রক্রিয়া। পরাজয়ের পর দিন কী ভূমিকায় মমতা। আর কী নজরে

সূত্রের খবর, রবীন্দ্র জয়ন্তীতে নতুন সরকার শপথ নেবে। নতুন সরকার গঠনের প্রক্রিয়া কোন পথে এগোবে, আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৭:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

১৫ বছরের তৃণমূল সাম্রাজ্যের পতন ঘটেছে। পশ্চিমবঙ্গে পদ্ম ফুটল। ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সূত্রের খবর, রবীন্দ্র জয়ন্তীতে নতুন সরকার শপথ নেবে। নতুন সরকার গঠনের প্রক্রিয়া কোন পথে এগোবে, আজ সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে। শুধু তা-ই নয়, পালাবদলের পর পশ্চিমবঙ্গের ভোটপরবর্তী পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকেও নজরে থাকবে।

২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালে স্থান পাল্টালেও ফলাফল পাল্টাল না। এ বার সকলের নজর ছিল ভবানীপুরের দিকে। সেই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মমতাকে হারালেন বিজেপির শুভেন্দু। সোমবার ভোটগণনা শেষ হওয়ার আগেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ছাড়েন মমতা। গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। অভিযোগ করেন, তাঁকে গণনাকেন্দ্রের ভিতরে সিআরপিএফের সামনে ধাক্কা দেওয়া হয়েছে। আজ সারা দিন মমতার কী গতিবিধি থাকে, সে দিকে নজর থাকবে। আজ বিকেল ৪টেয়, কালীঘাটে নিজের বাড়িতে একটি সাংবাদিক বৈঠকও ডেকেছেন তৃণমূলনেত্রী মমতা।

Advertisement

আজ মঙ্গলবার আইপিএলে মুখোমুখি দিল্লি এবং চেন্নাই। পয়েন্ট তালিকায় ছ’নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়েরা। সাত নম্বরে অক্ষর পটেলের দল। ন’টি করে ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে দু’দলই। প্লেঅফের দৌড়ে থাকার জন্য দু’দলের কাছেই এই ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও দু’দলের ধারাবাহিকতার অভাব রয়েছে। খেলা শুরু সন্ধে ৭.৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টারে।

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাস রয়েছে।

ছন্দে ফেরা ইস্টবেঙ্গল আজ আবার মাঠে নামছে। আইএসএলে লাল-হলুদ শিবিরের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। অস্কার ব্রুজ়ো দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর আজ প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ জিতলে মুম্বইকে টপকে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবে ইস্টবেঙ্গল। টপকে যাবে মোহনবাগানকেও। খেলা শুরু সন্ধে ৭.৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement