News Of The Day

তিন প্রচারসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে অমিত শাহ, সংকল্পপত্র প্রকাশ। দুই রয়্যালস মুখোমুখি। আর কী নজরে

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি প্রচারসভা রয়েছে। ‘সংকল্পপত্র’ প্রকাশ করবে বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:৩০
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি প্রচারসভা রয়েছে। প্রথম সভাটি হবে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে। দ্বিতীয়টি স্বরূপনগর। তৃতীয়টি হবে বারাসতে। আজ এই তিন প্রচারসভার দিকে নজর থাকবে।

আসন্ন বিধানসভা ভোটের জন্য আজ ‘সংকল্পপত্র’ প্রকাশ করবে বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরে ডেবরায় একটি জনসভা রয়েছে শাহের। খড়্গপুর সদরে একটি রোড শো-ও করবেন বিকেলে। রাতে খড়্গপুরে একটি দলীয় বৈঠক সারবেন শাহ। তাঁর এই প্রচার কর্মসূচির দিকে নজর থাকবে আজ।

Advertisement

আইপিএলে আজ দুই অপরাজিত দলের লড়াই। মুখোমুখি দুই রয়্যালস, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা গুয়াহাটিতে। রাজস্থান তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে। বেঙ্গালুরুর এটি তৃতীয় ম্যাচ। তারা প্রথম দু’টি ম্যাচ জিতেছে। আজ কারা অপরাজিত থাকবে? কারা প্রথম হারবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

দক্ষিণ থেকে উত্তরবঙ্গ— রাজ্যের সব জেলাতেই বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। কলকাতাতেও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হয়েছে। এর পর বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরেই এই ঝড়বৃষ্টি। আপাতত তাপমাত্রা কমবে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

Advertisement

দু’সপ্তাহের যুদ্ধবিরতির মাঝে এ বার আলোচনায় বসছে আমেরিকা এবং ইরান। বৈঠকের আয়োজন করছে পাকিস্তান। আজ আমেরিকা এবং ইরান দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি বসবেন ইসলামাবাদে। দু’দেশের অবস্থানের ফারাক রয়েছে। রাজনৈতিক মতপার্থক্যও রয়েছে। এই প্রতিবন্ধকতাগুলিকে কাটিয়ে দু’সপ্তাহের সময়সীমার মধ্যে একটি সমঝোতার পথ বার করার লক্ষ্যে আলোচনা হবে দুই দেশের। আমেরিকার প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement