News Of The Day

বাংলা নববর্ষ। ডিএ নিয়ে রাজ্যের আবেদন, শুনবে শীর্ষ আদালত। কোহলি বনাম পন্থ। আর কী নজরে

শীর্ষ আদালত ধাপে ধাপে ডিএ দেওয়ার জন্য একটি কমিটি গড়ে দিয়েছিল। বলা হয়েছিল, বকেয়া ডিএর ২৫ শতাংশ এবং বাকি অংশের প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দিতে হবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশ পরিবর্তনের আবেদন জানিয়েছে রাজ্য। আজ ওই মামলাটিরই শুনানি রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৭:৫৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আরও একটা বছরের শুরু। নতুন পোশাক, বাঙালি খাবারে আপনজনেদের নিয়ে দিনটি উদ্‌যাপনে মেতে উঠবেন অনেকেই। সে কালের টলিপাড়ায় কেমন হত নববর্ষ, এখনকার তারকাদের বছর শুরু হয় কী ভাবে? কিংবা নতুন প্রজন্মের বাঙালিদের এক দিনের ছুটির খাওয়াদাওয়াই বা কেমন? বাঙালিয়ানা উদ্‌যাপনের বিশেষ দিনটি নিয়ে থাকছে নানা মেজাজের লেখা।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ পাওয়া আইনগত অধিকার। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত তাঁদের বকেয়া ডিএ দিতে হবে। রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ধাপে ধাপে ডিএ দেওয়ার জন্য একটি কমিটি গড়ে দিয়েছিল। বলা হয়েছিল, বকেয়া ডিএর ২৫ শতাংশ এবং বাকি অংশের প্রথম কিস্তি ৩১ মার্চের মধ্যে দিতে হবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশ পরিবর্তনের আবেদন জানিয়েছে রাজ্য। তাদের আবেদন, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হোক। আজ শীর্ষ আদালতে ওই মামলাটিরই শুনানি রয়েছে। সেখানে কী হয় নজর থাকবে।

Advertisement

পয়লা বৈশাখে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং মালে পর পর দু’টি রোড শো করবেন বলে দলীয় সূত্রে খবর। নববর্ষের দিনেই জনসংযোগ বাড়াতে এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্য দিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সংগঠন মজবুত করতে উদ্যোগী হচ্ছেন। পৈলান যুব সংঘের মাঠে একটি অভ্যন্তরীণ বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে সংগঠনের শক্তি বৃদ্ধি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা গিয়েছে।

ভোটের প্রচারে আজ ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জেলায় জেলায় ঘুরে জনসভা করবেন তিনি। আজ তাঁর চারটি জনসভা রয়েছে— দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

Advertisement

আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। ভাল ছন্দে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন আরসিবি। বিরাট কোহলিরা চারটি ম্যাচ খেলে প্রথম দু’টিতে জিতেছেন। তৃতীয় ম্যাচে হারার পর শেষ ম্যাচেও জিতেছেন। আজ তাঁদের পঞ্চম ম্যাচ। লখনউয়েরও এটি পঞ্চম ম্যাচ। ঋষভ পন্থের দল চারটি ম্যাচ খেলে দু’টি জিতেছে, দু’টি হেরেছে। আজ বেঙ্গালুরুতে কী হবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

পয়লা বৈশাখে রাজ্যের বেশ কয়েক জেলায় হতে পারে কালবৈশাখী। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে তার জেরে গরম বা অস্বস্তি খুব একটা কমবে না। ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আর রাজ্যে।

আমেরিকা এবং ইরানের মধ্যে ফের এক দফা বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। শীঘ্রই আবার মুখোমুখি বসতে পারে। দ্বিতীয় দফার এই বৈঠকও আয়োজন করতে চায় পাকিস্তান। তারা চাইছে, এই বৈঠকটিও ইসলামাবাদেই হোক। তবে এ বিষয়ে আমেরিকা বা ইরান এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি ইসলামাবাদকে। পশ্চিম এশিয়ার এই পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement