News Of The Day

মমতার বাড়িতে তৃণমূলের প্রার্থীদের নিয়ে বৈঠক। বিধানসভার স্পিকার নির্বাচন। ট্রাম্পের চিন সফর। আর কী

পরাজিত প্রার্থী ও জেলার নেতাদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার চেন্নাই বনাম লখনউ, দিল্লিতে বৈঠকে ‘ব্রিক্‌স’, স্পিকার পদে মনোনয়ন জমা রথীন্দ্রনাথ বসুর, ট্রাম্পের চিন সফর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৮:০৮
Share:

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

দলের পরাজিত প্রার্থী ও জেলার নেতাদের নিয়ে আজ কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই বৈঠকে অনেকের ডাক না-পাওয়া নিয়ে ক্ষোভও তৈরি হয়েছে। আজকের বৈঠকে মমতা কী বার্তা দেন সে দিকে নজর থাকবে।

আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে লখনউ। তাদের আর পাওয়ার কিছু নেই। শুক্রবার চেন্নাই যদি হারিয়ে দিতে পারে লখনউকে, তা হলে প্লে-অফ নিশ্চিত করার দিকে আরও এক ধাপ এগোবে তারা। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

পশ্চিম এশিয়ায় অস্থিরতার মাঝেই দিল্লিতে বৈঠকে বসেছে ‘ব্রিক্‌স’। আন্তর্জাতিক এই গোষ্ঠীর বিদেশমন্ত্রীদের এই বৈঠকের আয়োজন করেছে ভারত। দু’দিনের এই সম্মেলনের আজ শেষ দিন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের উপস্থিতি এই বৈঠকের গুরুত্ব অনেকটা বৃদ্ধি করেছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

অষ্টাদশ বিধানসভার স্পিকার পদে বিজেপি পরিষদীয় দলের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। তার পাল্টা কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। তাই মনে করা হচ্ছে, আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই স্পিকার নির্বাচিত হবেন। এই মুহূর্তের সাক্ষী থাকতে বিধানসভার উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথা অনুযায়ী, শাসকদলের সঙ্গে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার কথা বিরোধী দল তৃণমূলের। কিন্তু তারা এই প্রক্রিয়ায় অংশ নেবে কি না, তা আজ সকাল পর্যন্ত স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন সফরের আজ শেষ দিন। প্রায় ৯ বছর পরে কোনও মার্কিন প্রেসিডেন্ট সরকারি সফরে বেজিঙে গিয়েছেন। এর আগে ২০১৭ সালে শেষ বার চিন সফরে গিয়েছিলেন ট্রাম্প। আমেরিকা এবং ইরান যাতে একে অন্যকে নিজের প্রতিদ্বন্দ্বী না ভাবে, ট্রাম্পের উদ্দেশে সেই বার্তাই দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি চাইছেন, দু’দেশ একসঙ্গে মিলেমিশে কাজ করুক। চিনা প্রেসিডেন্টকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন ট্রাম্পও। এই সফরে দুই শক্তিধরের মধ্যে সম্পর্ক কতটা মসৃণ হয়, সে দিকে নজর থাকবে।

কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেফতার করেছে ইডি। সোনা পাপ্পুর মামলায় তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার সিজিও কমপ্লেক্সে শান্তনুকে জিজ্ঞাসাবাদ করছিল ইডি। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতে হাজির করানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement