News Of The Day

আন্তর্জাতিক যোগ দিবসে রেড রোডে প্রধানমন্ত্রী মোদী। প্রশ্নফাঁসের পর ফের নিট ইউজি। বিশ্বকাপ ফুটবল। আর কী

আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে রেড রোডে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৫:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে রেড রোডে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পাশে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রায় ৩৮ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। মূল মঞ্চের সামনে প্রায় ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রাখা হয়েছে। তবে কলকাতা পুর এলাকা এবং সংলগ্ন বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচিগুলির মাধ্যমে কয়েক লক্ষ মানুষ এই যোগ উৎসবে যোগ দেবেন বলে আশা করছে প্রশাসন। আজ রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশ করতে হবে। সাড়ে ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

প্রশ্নফাঁসের অভিযোগে বাতিল হয়েছে ৩ মে-র নিট ইউজি পরীক্ষা। আজ নতুন করে পরীক্ষার আয়োজন করেছে এনটিএ। কড়া নিরাপত্তায় প্রশ্নপত্র পৌঁছোনোর দায়িত্ব দেওয়া হয়েছে বায়ুসেনাকে। সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে আধাসেনা।

Advertisement

বিশ্বকাপে আজ সকাল, রাত এবং কাল ভোর মিলিয়ে পাঁচটি ম‍্যাচ। দিন শুরু হচ্ছে টিউনিশিয়া বনাম জাপান ম‍্যাচ দিয়ে। খেলা সকাল ৯:৩০। আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে স্পেন। প্রথম ম‍্যাচে হোঁচট খাওয়ার পর স্পেনের সামনে এ বার সৌদি আরব। খেলা রাত ৯:৩০ থেকে। এরপর বেলজিয়াম বনাম ইরান ম‍্যাচ রাত ১২:৩০ থেকে। রাত ৩:৩০ থেকে লড়াই উরুগুয়ে বনাম কাবো ভার্দের। নিউ জিল্যান্ড বনাম মিশর ম‍্যাচ কাল ভোর ৬:৩০ থেকে সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তৃতীয় ম‍্যাচে নামছে ভারত। প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরের দল হারিয়েছে পাকিস্তানকে। দ্বিতীয় ম‍্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও সহজ জয় পেয়েছেন হরমনপ্রীতেরা। আজ বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। খেলা সন্ধ্যা ৭টা থেকে। তার আগে বিকেল ৩টে থেকে রয়েছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ ম‍্যাচ। দু’টি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ‍্যানেল ও জিয়োহটস্টার অ‍্যাপে।

আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আপাতত আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেন্টিমিটার ছাড়িয়ে যেতে পারে। সোমবার পর্যন্ত এই তিন জেলায় রয়েছে লাল সতর্কতা। তবে উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement