Basanti

ফের বাসন্তী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার দুই

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাফর শেখ এবং সওকাত গায়েন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। সূত্রের খবর, ধৃতরা দু’জনেই তৃণমূলের সক্রিয় কর্মী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৭:০২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফের অস্ত্র উদ্ধার হল বাসন্তীতে। বেআইনি অস্ত্রের খোঁজে শনিবার বাসন্তী থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বাসন্তীর চড়াবিদ্যা পঞ্চায়েতের ৮ নম্বর কুমড়োখালি, পেটুয়াখালির পাশাপাশি কাঁঠালবেড়িয়া এলাকায় তল্লাশি চালিয়ে মোট ১৪ টি আগ্নেয়াস্ত্র ও ৯৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাফর শেখ এবং সওকাত গায়েন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। সূত্রের খবর, ধৃতরা দু’জনেই তৃণমূলের সক্রিয় কর্মী। যদিও এ ব্যাপারে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি। এসটিএফ সূত্রে জানা গেছে, পেটুয়াখালিতে জাফরের বাড়ি এবং কাঁঠালবেড়িয়ার শিমুলতলা এলাকায় সওকাতের বাড়ি সংলগ্ন পুকুর থেকে অস্ত্র পাওয়া গিয়েছে।

কয়েকদিন আগে চড়াবিদ্যা পঞ্চায়েতের প্রধান সায়েরা মোল্লার স্বামী রমজান মোল্লাকে গ্রেফতার করে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করেই বাসন্তী ও সন্দেশখালির বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ দিন ভোরে রমজানকে সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান শুরু করে এসটিএফ। সূত্রের খবর, রমজান এই এলাকার অস্ত্র কারবারের মূল চক্রী। তাকে নিজেদের হেফাজতে নিয়ে একের পর এক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র।

বাসন্তীর বিজেপি নেতা বিকাশ সর্দার বলেন, “তৃণমূলের জামানায় এভাবেই বেআইনি অস্ত্র মজুত করেছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন