News Of The Day

জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে বসতে পারে আমেরিকা-ইরান। বিশ্বকাপের নকআউট পর্ব। আর কী

রাজ্যে পালাবদলের পর আজ প্রথম জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরের একলব্য মডেল স্কুলের মাঠে আয়োজিত সরকারি হুল দিবসের অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৮:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

রাজ্যে পালাবদলের পর আজ প্রথম জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরের একলব্য মডেল স্কুলের মাঠে আয়োজিত সরকারি হুল দিবসের অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা। জানা গিয়েছে, আজ হেলিকপ্টারে দুপুর ১টা নাগাদ তিনি মুকুটমণিপুরে পৌঁছোবেন। হুল বিপ্লবের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আদিবাসী সমাজের কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি কী বার্তা দেবেন?

শান্তিসমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে আজ ফের বৈঠকে বসতে পারে আমেরিকা এবং ইরান। এ বারের বৈঠক হওয়ার কথা কাতারের রাজধানী দোহায়। যদিও তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আজ বৈঠক হচ্ছে। তবে ইরান এ বিষয়ে কিছু নিশ্চিত করেনি। এ অবস্থায় শেষ পর্যন্ত এ দিনের বৈঠক হলে তাতে হরমুজ় পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেতে পারে। ইরান সমঝোতা ভেঙে হরমুজ়ে ফের জাহাজে হামলা করেছে বলে অভিযোগ আমেরিকার। তা নিয়ে গত সপ্তাহে ফের উত্তপ্ত হয় পরিস্থিতি। চলে হামলা এবং পাল্টা হামলা। বিদেশে ইরানের ফ্রিজ় থাকা সম্পদ মুক্ত করার বিষয়টিও উঠে আসতে পারে আলোচনায়।

Advertisement

আজ বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের তৃতীয় দিন। আজ রাত ও কাল ভোর মিলিয়ে তিনটি ম‍্যাচ। শুরু আইভরি কোস্ট বনাম নরওয়ে ম‍্যাচ দিয়ে। খেলা রাত ১০:৩০ থেকে। এরপর নকআউটে নামছে অন‍্যতম ফেবারিট ফ্রান্স। এমবাপে-দেম্বেলেদের বিপক্ষে সুইডেন। খেলা রাত ২:৩০ থেকে। কাল ভোর ৬:৩০ থেকে রয়েছে আয়োজক দেশ মেক্সিকোর খেলা। বিপক্ষে ইকুয়েডর। তিনটি খেলাই দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে। পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement