সর্বত্র শৌচাগার

আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি পরিবারে শৌচাগার তৈরি করা হবে। জেলা প্রশাসনই এই পরিকল্পনা করেছে। জেলাশাসক পি বি সেলিম শুক্রবার জানান, ওই জেলায় ছ’লক্ষ পরিবারে শৌচালয় নেই। এটা জেলার মোট পরিবারের ৪০%।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০৩:১৭
Share:

আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি পরিবারে শৌচাগার তৈরি করা হবে। জেলা প্রশাসনই এই পরিকল্পনা করেছে। জেলাশাসক পি বি সেলিম শুক্রবার জানান, ওই জেলায় ছ’লক্ষ পরিবারে শৌচালয় নেই। এটা জেলার মোট পরিবারের ৪০%। প্রকল্প সফল করতে জেলার ছ’হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ লক্ষ পড়ুয়াকে কাজে লাগানো হবে। তারা যাতে নিজেদের পরিবারকে নিজস্ব শৌচাগার নির্মাণে উৎসাহিত করে, সেই জন্য তাদের শপথবাক্য পড়ানো হবে প্রতি সোমবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement