আক্রান্ত দুই সিভিক পুলিশ

ট্রাকে করে মাটি পাচার রুখতে গিয়ে বৃহস্পতিবার রাতে দত্তপুকুরে আক্রান্ত হলেন দুই সিভিক ভলান্টিয়ার। পরে পুলিশ ধাওয়া করে ট্রাকটি ধরে। গ্রেফতার করা হয় ট্রাক-মালিক এবং দুই মাটি কারবারিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ০৩:১৯
Share:

ট্রাকে করে মাটি পাচার রুখতে গিয়ে বৃহস্পতিবার রাতে দত্তপুকুরে আক্রান্ত হলেন দুই সিভিক ভলান্টিয়ার। পরে পুলিশ ধাওয়া করে ট্রাকটি ধরে। গ্রেফতার করা হয় ট্রাক-মালিক এবং দুই মাটি কারবারিকে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তারা দত্তপুকুরের টাকি রোডে টহলের সময় মাটি বোঝাই ট্রাকটি আটক করা হয়। তা থানায় নিয়ে যাওয়ার জন্য দুই সিভিক ভলান্টিয়ার কেবিনে ওঠেন। মাঝপথেই দল নিয়ে রাস্তা আটকায় ট্রাক-মালিক। টেনেহিঁচড়ে নামানো হয় দুই সিভিক ভলান্টিয়ারকে। তার পরে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে ট্রাক-মালিক। কদম্বগাছি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব কুমার দাস ট্রাকটির পিছু নেন। আটক হয় ট্রাকটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement