Bakrid Holiday West Bengal

বকরি ইদ উপলক্ষে দু’দিনের পরিবর্তে এক দিন ছুটি! তারিখেও বদল, নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) বকরি ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ছুটির দিন পাল্টে দেওয়া হয়েছে। এক দিন ছুটি পাওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৫:৩৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বকরি ইদ উপলক্ষে দু’দিনের পরিবর্তে এক দিন ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন বকরি ইদের জন্য দু’দিন ছুটি দিয়েছিল সরকার। নতুন সরকার সেই বিজ্ঞপ্তিতে কিছুটা পরিবর্তন করেছে। নবান্ন জানিয়েছে, ইদ পালনের দিন বদলে যাওয়ায় ছুটির দিনও বদলানো হয়েছে।

Advertisement

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) বকরি ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৮ মে বকরি ইদ পালন করা হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। বকরি ইদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ওই দু’দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।’’ পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। তৃণমূল জিতেছে ৮০টি কেন্দ্রে। পশ্চিমবঙ্গে এই প্রথম সরকার গঠন করেছে বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement