আদিবাসী স্বার্থরক্ষায় সতর্ক রাজ্য: মমতা

আদিবাসী ও দলিতদের কথা বলে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগে এই অংশ ফের আলোচনায় এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৪:১৯
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

আদিবাসীদের অধিকার ও আকাঙ্ক্ষা রক্ষায় সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বুধবার এক টুইট বার্তায় তিনি বলেছেন, ‘‘আমরা সব সময় দলিত ও আদিবাসীদের পক্ষে রয়েছি। তাঁদের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে তার জন্য লড়াই করছি।’’

আদিবাসী ও দলিতদের কথা বলে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েছে বিজেপি। লোকসভা ভোটের আগে এই অংশ ফের আলোচনায় এসেছে। তবে এ রাজ্যে শাসক দল তৃণমূল যে এ ব্যাপারে সব সময়ই সতর্ক, এ দিন তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement