weather

রবিবার দিনভর বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি চলবে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায়

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও দুই চব্বিশ পরগনায় রবিবার দিনভর বৃষ্টি ও ঝোড়া হাওয়া চলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২০ ০৯:১৭
Share:

আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের উপর অবস্থানরত নিম্নচাপরেখার জেরেই রবিবার রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো বাতাস চলবে—ফাইল চিত্র

আমপান (প্রকৃত নাম উম পুন)-এর ক্ষত সেরে ওঠার আগেই রাজ্যে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও দুই চব্বিশ পরগনায় রবিবার দিনভর বৃষ্টি ও ঝোড়া হাওয়া চলবে।

Advertisement

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া জেলার কিছু অংশের উপর দিয়েও। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সেইসঙ্গে এই সব এলাকাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গ ও পাহাড়েও ।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের উপর দিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে।

Advertisement

আরও পড়ুন: নেই পড়া গাছ লাগানোর যন্ত্র

আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের উপর একটি নিম্নচাপরেখা অবস্থান করছে। তার জেরেই রবিবার সারা দিন রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো বাতাস চলবে।

Advertisement

আরও পড়ুন: খাওয়া নেই দু’দিন, হাওড়ায় বাস পেতেও গড়াল বেলা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement