আজ আদ্রা-গোমো শাখায় বন্ধ ট্রেন

রেলগেট সরিয়ে ছোট মাপের আন্ডারপাস তৈরির জন্য আজ, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে আদ্রা ডিভিশনের আদ্রা-গোমো শাখায়। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন— আদ্রা-ভাগা প্যাসেঞ্জার, বাঁকুড়া-ধানবাদ প্যাসেঞ্জার বাঁকুড়া থেকে আদ্রা পর্যন্ত যাবে। চক্রধরপুর-গোমো প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত চালানো হবে। টাটা-ধানবাদ এক্সপ্রেস টাটা থেকে দুপুর তিনটের পরে ছাড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৫ ০৩:৩১
Share:

রেলগেট সরিয়ে ছোট মাপের আন্ডারপাস তৈরির জন্য আজ, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে আদ্রা ডিভিশনের আদ্রা-গোমো শাখায়। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন— আদ্রা-ভাগা প্যাসেঞ্জার, বাঁকুড়া-ধানবাদ প্যাসেঞ্জার বাঁকুড়া থেকে আদ্রা পর্যন্ত যাবে। চক্রধরপুর-গোমো প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত চালানো হবে। টাটা-ধানবাদ এক্সপ্রেস টাটা থেকে দুপুর তিনটের পরে ছাড়বে। এই সিদ্ধান্তের কথা শনিবার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে আদ্রার রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, ওই শাখার রুকনি ও সাঁওতালডিহি স্টেশনের মাঝে দু’টি রেলগেটের নীচে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই রাস্তা দিয়ে সাইকেল, মোটরবাইক, ছোট গাড়ি যেতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement