দুধের কৌটোতেই আড়াই লক্ষ ডলার

নডেন্সড মিল্কের নিরীহদর্শন ৯-১০টি কৌটো। সেই সব কৌটো ভরা ছিল এক বিমানযাত্রীর বড় ও ছোট দু’টি ব্যাগে। এক্স-রে করার সময়ে সন্দেহ হওয়ায় বিমান সংস্থার রক্ষীরা খবর দেন কলকাতা বিমানবন্দরের দায়িত্বে থাকা সিআইএসএফ বা শিল্প নিরাপত্তা বাহিনী এবং শুল্ক দফতরকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ০৯:৩১
Share:

নডেন্সড মিল্কের নিরীহদর্শন ৯-১০টি কৌটো। সেই সব কৌটো ভরা ছিল এক বিমানযাত্রীর বড় ও ছোট দু’টি ব্যাগে। এক্স-রে করার সময়ে সন্দেহ হওয়ায় বিমান সংস্থার রক্ষীরা খবর দেন কলকাতা বিমানবন্দরের দায়িত্বে থাকা সিআইএসএফ বা শিল্প নিরাপত্তা বাহিনী এবং শুল্ক দফতরকে।

Advertisement

ব্যাগ খুলে তল্লাশি চালাতেই নিরাপত্তা বাহিনী এবং শুল্ক অফিসারদের চোখ ছানাবড়া! কনডেন্সড মিল্কের কৌটো কেটে প্রথমে প্লাস্টিক দিয়ে মোড়া হয়েছে। মার্কিন ডলারের নোট গোল করে সেখানে রেখে উপরে আবার দেওয়া হয়েছে প্লাস্টিকের আচ্ছাদন। এই ধরনের প্রায় ১০টি টিনের কৌটোর ভিতরে পাওয়া গিয়েছে দু’লক্ষ ৪৭ হাজার ডলার মূল্যের নোট। ভারতীয় মুদ্রায় ওই মার্কিন ডলারের মূল্য এক কোটি ৬৫ লক্ষ ৪৯ হাজার টাকা।

শুক্রবার সকালে এ ভাবে লুকিয়ে প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে যেতে গিয়ে গ্রেফতার হলেন এক বিমানযাত্রী। বিমানবন্দরের খবর, জেলখানথাঙ্গা নামে ওই যাত্রীর ১১টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের বিমানে আইজল যাওয়ার কথা ছিল। অনেক আগেই বিমানবন্দরে পৌঁছে যান তিনি। বড় ব্যাগটি বিমানের পেটে দিয়ে দেবেন বলে টার্মিনালে ঢুকেই সেটির এক্স-রে করাতে যান। ব্যাগের ভিতরে অনেক কৌটো দেখে সন্দেহ হয় জেটের নিরাপত্তারক্ষীদের।

Advertisement

মার্কিন ডলার এবং ওই যাত্রীকে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। অফিসারেরা জেরা শুরু করেন। কিন্তু কেন তিনি এত বিদেশি মুদ্রা নিয়ে আইজল যাচ্ছিলেন, কোথা থেকে তিনি এই অর্থ পেলেন, তার সদুত্তর মেলেনি। উত্তর-পূর্ব ভারতের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ওই ব্যক্তির যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সতর্ক করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement