বিজেপি-তে নেতাজির নাতি চন্দ্র

হাওড়ার ডুমুরজলা ময়দানের সভামঞ্চে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বসু। তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৬ ০৩:৫৯
Share:

হাওড়ার ডুমুরজলা ময়দানের সভামঞ্চে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতি চন্দ্রকুমার বসু। তিনি ছিলেন ফরওয়ার্ড ব্লকে। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের দাবির সূত্রে বছরখানেক আগে থেকেই বিজেপি-র সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তিনি। শেষ পর্যন্ত সোমবার চন্দ্রবাবুকে বিজেপি-তে যোগদান করান অমিত। চন্দ্রবাবুর প্রাক্তন দল ফ ব-র রাজ্য সম্পাদক অশোক ঘোষের বক্তব্য, ‘‘আজীবন নেতাজির রাজনীতি ছিল সাম্প্রদায়িকতা এবং জাতপাতের বিরুদ্ধে। সেখানে তাঁর বংশধরের বিজেপি-তে যোগদান নেহাতই ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য।’’ তবে এ দিন অমিতের সভা দলের মহিলা মোর্চার সভানেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ঈষৎ উষ্মার সাক্ষী হয়েছে! রূপার ভাষণের আগে মঞ্চ থেকে তাঁর পরিচয় দেওয়া হয় দলের নেত্রী এবং অভিনেত্রী হিসাবে। ওই অভিনেত্রী পরিচয়েই ক্ষুব্ধ হন রূপা। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, ‘‘এক বছর সপ্তাহখানেক বা দুয়েক আগে আমি বিজেপি-তে এসেছি। তার পর এত দিনে আশা করি, আমার অভিনেত্রী পরিচয়টা ঝেড়ে ফেলতে পেরেছি! আমি অভিনয় ছেড়ে দিয়েছি। রাজনীতিতেই থাকব। সারা জীবন বিজেপি-তেই থাকব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement