মিলবে প্রাপ্য

যাত্রীদের থেকে টিকিটের দাম বাবদ যা আদায় হয়েছে, তার সঙ্গে অফিসের নথিতে দেখানো হিসেব মিলছে না। এই অভিযোগের তদন্ত করে রেলের এক অফিসারকে চাকরি থেকে প্রথমে সাসপেন্ড এবং পরে বরখাস্ত করা হয়।

Advertisement
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৬ ০৩:২১
Share:

যাত্রীদের থেকে টিকিটের দাম বাবদ যা আদায় হয়েছে, তার সঙ্গে অফিসের নথিতে দেখানো হিসেব মিলছে না। এই অভিযোগের তদন্ত করে রেলের এক অফিসারকে চাকরি থেকে প্রথমে সাসপেন্ড এবং পরে বরখাস্ত করা হয়। ইতিমধ্যে অবসরের সময় হয়ে গিয়েছে তাঁর। সোমবার কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল (ক্যাট) রেলকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে ওই অফিসারের অবসরকালীন বকেয়া মিটিয়ে পেনশন চালু করতে হবে। সাসপেনশনের সময় থেকে তাঁর এত দিনের বকেয়া প্রাপ্যও মেটাতে হবে রেলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement