আত্মঘাতী বিস্ফোরণে জখম ১৩, গ্রেফতার ১

সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। জাতি হয় না। আর তাই বাদ গেল না পবিত্র ইদের সকালটাও। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিখরপুর জেলার একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণে বেশ কয়েক জন পুলিশকর্মী-সহ ১৩ জন জখম হয়েছেন।

Advertisement

করাচি

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:১৬
Share:

সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। জাতি হয় না। আর তাই বাদ গেল না পবিত্র ইদের সকালটাও। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু প্রদেশে শিখরপুর জেলার একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণে বেশ কয়েক জন পুলিশকর্মী-সহ ১৩ জন জখম হয়েছেন। তার মধ্যে অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

পুলিশ জানিয়েছে, এ দিন সকালে প্রার্থনা সারতে কয়েকশো মানুষ ভিড় করেছিলেন মসজিদ প্রাঙ্গনে। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল আততায়ীরা। পুলিশ সূত্রের খবর, চার জনের একটি দল এ দিন পরিকল্পনা মাফিক বড়সড় হামলা ঘটাতে চেয়েছিল। তবে পুলিশি তৎপরতায় তার ভয়াবহতা অনেকটাই রুখে দেওয়া সম্ভব হয়েছে।

এ দিন মসজিদের প্রধান প্রবেশ পথ দিয়েই ভিতরে ঢোকার চেষ্টা করছিল দুই হামলাকারী। তাদের হাবে-ভাবে পাহারায় থাকা পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা তল্লাশি নিতে যান। সেই সময়েই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ঘটনার আকস্মিকতায় পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় অন্য জন। প্রায় একই সময়ে অন্য একটি প্রবেশদ্বারে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তৃতীয় জন। তবে দ্বিতীয় বার আর ভুল করেনি পুলিশ। চতুর্থ জন বিস্ফোরণ ঘটানো কিংবা পালানোর আগেই পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে। গ্রেফতার হওয়া ওই জঙ্গি আপাতত চিকিৎসাধীন। কোনও জঙ্গি সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার না করলেও পুলিশ মনে করছে ধৃত জঙ্গিকে জেরা করে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য মিলবে।

Advertisement

গত বছর জানুয়ারি মাসে এই শিখরপুর জেলাতেই অন্য একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। সে বার ৬১ জনের মৃত্যু হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement