Russian President Vladimir Putin

পুতিনকে খুন করা হতে পারে, আশঙ্কা মস্কোর

ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলির ফাঁস হয়ে যাওয়া বিশ্লেষণ-রিপোর্ট সামনে রেখে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে, রুশ কর্তৃপক্ষ জানিয়েছেন নভগোরোদ এলাকায় পুতিনের ব্যক্তিগত বাসভবনের কাছে তাঁর উপরে হামলা চালানোর চেষ্টা করেছে ইউক্রেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৯:১৪
Share:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। —ফাইল চিত্র।

ভয়ে রুশ কর্তৃপক্ষ। আশঙ্কা, খুন করা হতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এ অবস্থায় পুতিনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তাঁর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যেন মাছিও গলতে না পারে।

ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলির ফাঁস হয়ে যাওয়া বিশ্লেষণ-রিপোর্ট সামনে রেখে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি জানাচ্ছে, রুশ কর্তৃপক্ষ জানিয়েছেন নভগোরোদ এলাকায় পুতিনের ব্যক্তিগত বাসভবনের কাছে তাঁর উপরে হামলা চালানোর চেষ্টা করেছে ইউক্রেন। তবে তাদের এই অভিযোগের সত্যতা কেউ নিশ্চিত করেনি। ইউক্রেন এবং আমেরিকা, দু’দেশের গোয়েন্দা বিভাগই অস্বীকার করেছে রাশিয়ার দাবি।

এক রিপোর্টে বলা হয়েছে, এতটাই ভয় পেয়েছে ক্রেমলিন যে মস্কো ওবলাস্ট ও নভগোরোদ ওবলাস্টের ভ্যালডাইয়ের বাড়িতে যাওয়া কমিয়ে দিয়েছেন পুতিন। মস্কো ভয় পাচ্ছে, প্রেসিডেন্টকে নিশানা করে দূরপাল্লার ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। রুশ লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারোভকে হত্যার পরে ক্রেমলিনের চিন্তা আরও বেড়েছে। শীর্ষস্থানীয় ওই রুশ অফিসারের গাড়ির নীচে বোমা বসানো হয়েছিল। ফানিল গাড়িতে উঠতেই বিস্ফোরণ ঘটে। মারা যান তিনি। রুশ নিরাপত্তা বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ওই ঘটনার পর থেকে দেশের শীর্ষস্থানীয় আধিকারিকেরা ভয়ে রয়েছেন।

এই অবস্থায় পুতিনের নিরাপত্তা ব্যাপক বাড়ানো হয়েছে। কেউ তাঁর সঙ্গে দেখা করতে গেলে দীর্ঘ তল্লাশি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হচ্ছে। প্রেসিডেন্ট যখন যে স্থানে রয়েছেন, তার আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে। শত্রুদের ড্রোন হামলা রুখতে শক্তিশালী অ্যান্টি-ড্রোন ব্যবস্থা চালু করা হয়েছে। জানা গিয়েছে, সেই সঙ্গে প্রেসিডেন্টের জনসমক্ষে আসাও ব্যাপক ভাবে কমানো হয়েছে। খুব প্রয়োজন না থাকলে প্রশাসনিক সফরও এড়িয়ে যাচ্ছেন পুতিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন