Iran-Israel Situation

স্কুল-কলেজ বন্ধ, অফিসে ‘ওয়ার্ক ফ্রম হোম’, পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কটে দিশাহারা পাকিস্তান

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার সোমবার জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে, সরকার ঘোষণা করেছে যে, স্কুলগুলি আগামী ১৫ দিন পুরোপুরি বন্ধ থাকবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হবে অনলাইন ক্লাস এবং সরকারি দফতরগুলি সপ্তাহে চার দিন খোলা থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ২৩:৪৩
Share:

—প্রতীকী চিত্র।

পড়শি দেশ ইরানের উপর আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার জেরে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ যাতায়াতে তেহরানের বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। আর তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানে।

Advertisement

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার সোমবার জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপের অংশ হিসেবে, সরকার ঘোষণা করেছে যে, স্কুলগুলি আগামী ১৫ দিন পুরোপুরি বন্ধ থাকবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হবে অনলাইন ক্লাস এবং সরকারি দফতরগুলি সপ্তাহে চার দিন খোলা থাকবে।

সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, শরিফ সরকার সিদ্ধান্ত নিয়েছে, যে দিনগুলিতে সরকারি দফতরগুলি খোলা থাকবে, সে দিনগুলি ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করবেন। তবে সরকারি ব্যাঙ্কগুলি আগেই মতোই সপ্তাহে ছ’দিন খোলা থাকবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রী শরিফের দফতরের তরফে। পশ্চিম এশিয়ায় তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সঙ্কটের জেরেই এই পদক্ষেপ বলেও ঘোষণা করেছে ইসলামাবাদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement