Bangladesh

বাংলাদেশে ধর্ম অবমাননার শাস্তি কি এ বার মৃত্যুদণ্ড? জাতীয় সংসদে প্রস্তাব আনলেন জামায়াতের সহযোগী দল

বুধবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত বক্তৃতায় সাইদউদ্দিন দাবি করেন, হজরত মহম্মদের নামে কোনও অবমাননাকর মন্তব্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ০১:৩৩
Share:

সাইদউদ্দিন আহমদ হানজ়ালা। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে আরও কড়া আইন প্রণয়নের দাবি উঠল জাতীয় সংসদে। প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামির সহযোগী খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদউদ্দিন আহমদ হানজ়ালা এ সংক্রান্ত প্রস্তাব এনেছেন।

Advertisement

বুধবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব সংক্রান্ত বক্তৃতায় সাইদউদ্দিন দাবি করেন, হজরত মহম্মদের নামে কোনও অবমাননাকর মন্তব্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতে হবে। যাঁরা হজরত মহম্মদকে শেষ নবী হিসেবে স্বীকার করেন না, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপের দাবি তোলেন তিনি। মাদারীপুর–১ আসনের সংসদ সদস্য সাইদউদ্দিন বলেন, ‘আমরা বারবার দেখছি, কিছু দিন পর পরেই কারা যেন এমন করছে। এটা চলতে দেওয়া যায় না।’’

কী সেই পদক্ষেপ? সাইদউদ্দিনের মতে এ ক্ষেত্রে যদি ‘দোষী’ ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী হন তবে তাঁকে ‘অমুসলিম’ ঘোষণা করতে হবে। প্রসঙ্গত, বাংলাদেশে সরাসরি ধর্ম অবমাননা আইন (ব্লাসফেমি আইন) নামে কোনও বিশেষ আইন নেই। তবে ১৮৬০ সালের দণ্ডবিধি এবং সাইবার নিরাপত্তা আইন (পূর্বতম ডিজিটাল নিরাপত্তা আইন) অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। দণ্ডবিধির ২৯৫(ক) এবং ২৯৮ ধারা অনুযায়ী, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের উদ্দেশ্যে কোনও মন্তব্য বা কাজের জন্য সর্বোচ্চ দু’বছর কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement