Donald Trump

মেলানিয়াকে নিয়ে টিভি সঞ্চালকের মন্তব্যে বিতর্ক

কিমেলের মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও মেলানিয়া এই মন্তব্যের কড়া সমালোচনা করে অনুষ্ঠানটি যে চ্যানেলে সম্প্রচারিত হয়েছেল তার কর্তৃপক্ষকে বলেছেন, কিমেলকে যেন অবিলম্বে বরখাস্ত করা হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৫:৪২
Share:

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। —ফাইল চিত্র।

আমেরিকার এক নামজাদা টিভি সঞ্চালক জিমি কিমেলের একটি অসংবেদনশীল মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। গত সপ্তাহে একটি টিভি অনুষ্ঠানে কিমেল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি ছবি দেখিয়ে মন্তব্য করেন, “শ্রীমতি ট্রাম্প, আপনাকে দারুণ ঝলমলে লাগছে। ঠিক এক সন্তানসম্ভবা স্বামীহারা মহিলার মতো।”

এই অনুষ্ঠানটি শনিবার হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের কিছু ক্ষণ আগে সম্প্রচারিত হয়। সেই নৈশভোজেই ট্রাম্প-সহ তাঁর প্রশাসনের কর্তাব্যক্তিদের উপরে হামলা চালানোর উদ্দেশে বলরুমে ঢুকে পড়ার চেষ্টা করেছিল এক বন্দুকবাজ। কয়েক রাউন্ড গুলিও চালায়। এক সিক্রেট সার্ভিসেস কর্মীর বুলেটপ্রুফ ভেস্টে গুলি লাগলেও কেউ জখম হননি।

সেই হামলার পরে কিমেলের ওই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও মেলানিয়া এই মন্তব্যের কড়া সমালোচনা করে অনুষ্ঠানটি যে চ্যানেলে সম্প্রচারিত হয়েছেল তার কর্তৃপক্ষকে বলেছেন, কিমেলকে যেন অবিলম্বে বরখাস্ত করা হয়। চ্যানেলের তরফে এখনও মুখ খোলা না হলেও আদ্যন্তট্রাম্প-বিরোধী বলে পরিচিত কিমেল নিজে ক্ষমা চাইতে নারাজ। তাঁর বক্তব্য, তিনি একটি কমেডি শো-র উপস্থাপক, মন্তব্যটি সেই প্রেক্ষিতেই দেখা উচিত।

কিমেলের পাশে দাঁড়িয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি-ও। তাঁর কথায়, “কোন প্রেক্ষিতে মন্তব্যটা করা হয়েছে সেটা দেখতে হবে। সে দিনের নৈশভোজের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লিভিট রসিকতা করে বলেছিলেন, ‘আজ অনেক গোলাগুলি চলবে’। তিনি পরস্পরকে ঠাট্টা করার কথা বলেছিলেন। কিন্তু তার পরে সত্যিই গুলি চলে। তখন কি কেউ লিভিটকে দোষারোপ করেছে?”

এ দিকে, শনিবারের অনুষ্ঠানের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, গুলির শব্দে সবাই হুড়মুড় করে পালাচ্ছেন, কিন্তু এক সাংবাদিক শান্ত ভাবে বসে স্যালাড খেয়ে যাচ্ছেন। মাইকেল গ্লান্ৎজ় নামের সেই সাংবাদিক পরে বলেন, “আমার কোমরে ব্যথা। ডিনারের প্লেট ফেলে টেবিলের তলায় ঢুকে পড়া আমার পক্ষে সম্ভব ছিল না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন