জখম হন কিউবার এক কমান্ডার-সহ স্পিডবোটের বেশ কয়েকজন। — এক্স।
কিউবার ভিলা ক্লারা প্রদেশে গুলির লড়াই নিহত ৪ আহত ৬।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার কিউবার জল সীমান্ত এল পিনো চ্যানেলের কাছে ফ্রোরিডার একটি স্পিডবোট নজরে আসে সীমান্ত নিরাপত্তারক্ষীদের। তাঁদের কাছে পরিচয় জানতে গেলে আচমকা স্পিডবোটের আরোহীরা গুলি চালানো শুরু করেন। প্রতি আক্রমণ করতে কিউবার নিরাপত্তারক্ষীরাও গুলি চালান। এই গুলির লড়াইয়ে স্পিডবোটের চারজন আরোহী প্রাণ হারান। জখম হন কিউবার এক কমান্ডার-সহ স্পিডবোটের বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এই গুলিকাণ্ডের বিষয়ে ব্যখ্যা দিতে গিয়ে আমেরিকার এক আধিকারিক জানান, ঘটনায় জড়িত স্পিডবোটটি অসামরিক নৌকা ছিল। কিউবা থেকে আত্মীয়দের বার করে আনার চেষ্টা করেছিলেন ওই আরেহীরা। এতে আমেরিকার নৌসেনা বা কোস্ট গার্ডের কোনও নৌকা ছিল না।
অন্য দিকে, কিউবার সরকারের তরফ থেকে জানানো হয়েছে সরকার তাঁদের দেশের নিরাপত্তার দায়িত্বে বদ্ধপরিকর। দেশের নিরাপত্তা যাতে অটুট থাকে সব সময় সেই প্রচেষ্টা করে যাবেন তাঁরা।