F 16 Fighter Jet Crash

ওড়ার কিছু পরেই তুরস্কে ভেঙে পড়ল সে দেশের বিমানবাহিনীর এফ ১৬ বিমান! মৃত্যু পাইলটের, কী ভাবে দুর্ঘটনা, তদন্ত শুরু

সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে বালিকেসির বিমানঘাঁটি থেকে এফ ১৬ যুদ্ধবিমানটি ওড়ে। কিন্তু ওড়ার ৬ মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ওড়ার কিছু ক্ষণের মধ্যেই হাইওয়ের উপর ভেঙে পড়ল তুরস্কের বিমানবাহিনীর এফ ১৬ বিমান। সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টা ৫০ মিনিটে বালিকেসির বিমানঘাঁটি থেকে এফ ১৬ যুদ্ধবিমানটি ওড়ে। কিন্তু ওড়ার ৬ মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে রেডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বালিকেসিরের কাছে ইস্তানবুল-ইজমির হাইওয়েতে বিমানটি ভেঙে পড়ার খবর আসে।

Advertisement

সে দেশে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি হাইওয়েতে আছড়ে পড়তেই আগুন ধরে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট মেজর ইব্রাহিম বোলাতের। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি আছড়ে পড়তেই জোরালো বিস্ফোরণ হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটে বিমানটি ওড়ে। ১২টা ৫৬ মিনিটে সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে তল্লাশি শুরু হয়। তার পরই বালিকেসিরের কাছে হাইওয়েতে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement