Donald Trump

‘এলভিসের থেকেও আমি বেশি জনপ্রিয়’

আমেরিকার স্বাধীনতার আড়াইশো বছর পূর্তি উপলক্ষে ‘ফ্রিডম ২৫০’ কনসার্ট সিরিজ় থেকে কয়েক জন শিল্পী সরে দাঁড়িয়েছেন। তাঁরা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি যে একটি বিশেষ দলের (রিপাবলিকান পার্টি) ছত্রচ্ছায়ায়, তা তাঁদের প্রথমে বলা হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৯:৩৬
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

রক গানের রাজার থেকেও তাঁর জনপ্রিয়তা অনেক বেশি, দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। যে আস্ফালন শুনে অনেকেরই প্রশ্ন, আশি ছুঁইছুঁই আমেরিকান প্রেসিডেন্ট কি তা হলে সত্যিই আক্রান্ত হয়েছেন বার্ধক্যজনিত বুদ্ধিভ্রংশতায়!

আমেরিকার স্বাধীনতার আড়াইশো বছর পূর্তি উপলক্ষে ‘ফ্রিডম ২৫০’ কনসার্ট সিরিজ় থেকে কয়েক জন শিল্পী সরে দাঁড়িয়েছেন। তাঁরা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি যে একটি বিশেষ দলের (রিপাবলিকান পার্টি) ছত্রচ্ছায়ায়, তা তাঁদের প্রথমে বলা হয়নি। তাই এই সিদ্ধান্ত। এই কথা শুনে খেপে গিয়ে তাঁদের ‘তৃতীয় শ্রেণির শিল্পী’ বলে কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট। একই সঙ্গে তাঁর দাবি, প্রয়োজনে শিল্পীদের জায়গায় তিনি নিজেই নেমে পড়তে পারেন। কারণ, তিনি এমনই এক তারকা, যিনি রক তারকা এলভিস প্রেসলি-র সোনালি সময়ের জনপ্রিয়তাকেও ছাপিয়ে যান!

শনিবার নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কিছু শিল্পী নাকি বুধবারের অনুষ্ঠান নিয়ে এতটাই নার্ভাস হয়ে পড়েছেন যে, তাঁদের পেট গুড়গুড় করতে শুরু করে দিয়েছে। তাই আমি ভাবনা-চিন্তা করতে শুরু করেছি, বিশ্বের এক নম্বর আকর্ষণকে মঞ্চে আনা যায় কি না। সেই ব্যক্তিকে, যিনি গিটার ছাড়াই এলভিসের চেয়েও বেশি দর্শক টানেন, যিনি দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক, আর যাঁকে অনেকেই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট বলে মনে করেন!’

এর পরেই নিজের নাম ঘোষণা করে ট্রাম্প লেখেন, ‘হ্যাঁ, সেই ব্যক্তি আর কেউ নন— ডোনাল্ড জে. ট্রাম্প! এই অত্যধিক পারিশ্রমিক পাওয়া তৃতীয় শ্রেণির শিল্পীদের বদলে আমি মঞ্চে উঠে একটা জোরদার ভাষণ দিতেই পারি। প্রেসিডেন্ট হওয়ার আগে ও পরে বহু বার তাই করেছি। তেমনই আবার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দেব!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন