US-Iran Nuclear Diplomacy

১৩ মাসে সপ্তম বার! ফের বৈঠকে ট্রাম্প এবং নেতানিয়াহু, গাজ়ার পরে এ বার অন্য সমস্যার সমাধানের খোঁজে

২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ট্রাম্প। গত ১৩ মাসে এই নিয়ে সপ্তম বার নেতানিয়াহুর সঙ্গে তাঁর বৈঠক হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩
Share:

(বাঁ দিকে) ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

এর আগে তাঁদের বৈঠকের জেরে সংঘর্ষবিরতি হয়েছে গাজ়ায়। এ বার পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার হোয়াইট হাউসে দু’জনের বৈঠক হয়েছে।

Advertisement

২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ট্রাম্প। গত ১৩ মাসে এই নিয়ে সপ্তম বার নেতানিয়াহুর সঙ্গে তাঁর বৈঠক হল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সঙ্গে আমেরিকার পরমাণু-আলোচনা আরও দ্রুত ফলপ্রসূ করার জন্য আবেদন জানিয়েছেন ট্রাম্পের কাছে। তেহরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের সীমাবদ্ধতা স্থির করা এবং পরমাণু কর্মসূচির বাইরে অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত করার উপরেও বৈঠকে গুরুত্ব দিয়েছেন ইজ়রায়েলি প্রধানমন্ত্রী।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘পরমাণু অস্ত্র নয়, ক্ষেপণাস্ত্রও নয়।’’ অন্য দিকে, নেতানিয়াহুর মন্তব্য, ‘‘আশা করব শুক্রবার ওমানে ইরানের পারমাণু কর্মসূচি নিয়ে বৈঠক ফলপ্রসূ হবে।’’ ট্রাম্প তাৎপর্যপূর্ণ ভাবে পশ্চিম এশিয়ায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরে আরও একটি বিমানবাহী রণতরী মোতায়েনের ইঙ্গিতও দিয়েছেন। প্রসঙ্গত, শুক্রবার থেকে পশ্চিম এশিয়ার দেশ ওমানে আমেরিকা-ইরান বৈঠক বসতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির আলোচনায় থাকতে পারেন। তবে ওয়াশিংটনের প্রস্তাব মেনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ-সহ যাবতীয় পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণ বন্ধ’ করতে তেহরান সম্মত হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement