Patriot Passport

আড়াইশো বছরের স্বাধীনতার স্মৃতিতে মার্কিন নাগরিকদের নতুন পাসপোর্ট দেবেন ট্রাম্প, তাতে রয়েছে নিজের ছবি

আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক স্মারক পাসপোর্ট চালু করছে ট্রাম্প সরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০১:১৩
Share:

প্যাট্রিয়ট পাসপোর্টে ট্রাম্পের ছবি। ছবি: রয়টার্স।

মার্কিন মুদ্রা এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতেও নিজের নাম ও প্রতিকৃতি রাখার বন্দোবস্ত করেছেন আগেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বার মার্কিন পাসপোর্টেও নিজের ছবি ছাপানোর ব্যবস্থা করছেন।

Advertisement

আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক স্মারক পাসপোর্ট চালু করছে ট্রাম্প সরকার। সেই ‘প্যাট্রিয়ট পাসপোর্টে’ থাকবে ট্রাম্পের ছবি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ প্রাথমিক ভাবে সীমিত সংখ্যায় ছাড়া হবে।

বুধবার মার্কিন বিদেশ দফতর ওই স্মারক পাসপোর্টের ছবিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ‘প্যাট্রিয়ট পাসপোর্টে’ ট্রাম্পের ছবিটির সামনের অংশে আমেরিকার জাতীয় পতাকা এবং ১৭৭৬ সালে টমাস জেফারসন প্রকাশিত স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে। রয়েছে সোনালি রঙে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement