US Currency

ভাঙছে ১৬৫ বছরের প্রথা! মার্কিন ডলারের নোটে এ বার থাকবে ট্রাম্পের স্বাক্ষরও

আগামী জুন মাসে ট্রাম্পের স্বাক্ষর সম্বলিত ১০০ ডলারের নোট ছাপা হবে। তার পর ধাপে ধাপে অন্য টাকার নোটেও যুক্ত করা হবে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৫:৩৭
Share:

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

এ বার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর থাকবে আমেরিকার ডলারের নোটে! ১৬৫ বছর ধরে মার্কিন ডলারে কেবল অর্থ দফতরের অধিকর্তা (ট্রেজ়ারার)-র স্বাক্ষরই থাকত। এ বার তার সঙ্গে যুক্ত হচ্ছে ট্রাম্পের স্বাক্ষরও।

Advertisement

আমেরিকার অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, সে দেশের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই উদ্যোগ। আগামী জুন মাসে ট্রাম্পের স্বাক্ষর সংবলিত ১০০ ডলারের নোট ছাপা হবে। তার পর ধাপে ধাপে অন্য নোটেও যুক্ত করা হবে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রাম্পের স্বাক্ষরের সঙ্গে নোটে অর্থ দফতরের সচিব স্কট বেসেন্টের স্বাক্ষরও থাকবে।

বেসেন্ট জানিয়েছেন, আমেরিকায় অর্থনৈতিক উন্নতির স্মারক হিসাবেই ট্রাম্পের স্বাক্ষর সংবলিত নোট ছাপা হচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দেশ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঐতিহাসিক সাফল্য লাভ করছে, তার স্বীকৃতি হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই সিদ্ধান্তকে ‘যথাযথ’ বলে সমর্থন করেছেন অর্থ দফতরের অধিকর্তাও।

Advertisement

বর্তমানে আমেরিকায় যে নোটগুলি ছাপা হচ্ছে, সেগুলিতে প্রাক্তন অর্থসচিব জানেট ইয়েলেনের স্বাক্ষর রয়েছে। তবে জুন মাস থেকে ট্রাম্পের স্বাক্ষর সংবলিত নোট ছাপা হবে। এই প্রথম আমেরিকার কোনও ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্বাক্ষর থাকছে নোটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement