Drone attack in UAE

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা! সংযুক্ত আরব আমিরশাহির পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, আগুন ধরল জেনারেটরে

আবু ধাবির প্রশাসন একটি বিবৃতিতে জানিয়েছে, আল ধাফরা অঞ্চলে বরাখ পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলা হয়েছে। তার জেরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ভিতরের সীমানার বাইরে একটি জেনারেটরে আগুন ধরে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৮:০৩
Share:

— প্রতীকী চিত্র।

ফের উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। রবিবার দুপুরে সংযুক্ত আরব আমিরশাহির এক পরমাণু বিদ্যুৎকেন্দ্রের সামনে আছড়ে পড়ল ড্রোন। হামলাটি হয়েছে আবু ধাবি থেকে প্রায় আড়াইশো কিলোমিটার পশ্চিমে বরাখ পরমাণু বিদ্যুৎকেন্দ্রে। হামলার জেরে পরমাণুবিদ্যুৎ কেন্দ্রের বাইরে একটি জেনারেটরে আগুন ধরে যায়। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আবু ধাবির প্রশাসনও হামলার জন্য কাউকে দায়ী করেনি।

Advertisement

আবু ধাবির প্রশাসন একটি বিবৃতিতে জানিয়েছে, আল ধাফরা অঞ্চলে বরাখ পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলা হয়েছে। তার জেরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ভিতরের সীমানার বাইরে একটি জেনারেটরে আগুন ধরে গিয়েছে। সেখানে আগুন নেবানোর কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ। তবে ড্রোন হামলায় বা অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি বলেই জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসন। হামলার জেরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে তেজস্ক্রিয়-সুরক্ষা ব্যবস্থাতেও কোনও বিরূপ প্রভাব পড়েনি বলে আশ্বস্ত করা হয়েছে বিবৃতিতে।

আবু ধাবির ‘ফেডারেল অথরিটি ফর নিউক্লিয়ার রেগুলেশন’ জানিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় কোনও বিঘ্ন ঘটেনি। সেখানে কাজকর্মের উপরেও কোনও প্রভাব পড়েনি এবং বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিটই স্বাভাবিক ভাবেই চলছে বলে জানানো হয়েছে। তবে এই হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে ওই আবু ধাবির প্রশাসনের বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

Advertisement

বস্তুত, সাম্প্রতিক সময়ে আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধ পরিস্থিতিতে গোটা পশ্চিম এশিয়ায় অস্থিরতা তৈরি হয়েছিল। ওই সময়ে ইরানের দিক থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রও উড়ে এসেছিল সংযুক্ত আরব আমিরশাহির দিকে। যদিও তার বেশির ভাগই সেই সময়ে প্রতিহত হয়েছিল। তবে এখন আমেরিকা এবং ইরান সরাসরি সংঘাতের পথ থেকে দৃশ্যত পিছিয়ে এসেছে। আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথে সমাধানসূত্র খোঁজার চেষ্টা করছে তারা। এরই মধ্যে নতুন করে সংযুক্ত আরব আমিরশাহিতে ড্রোন আছড়ে পড়ায় পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement