— প্রতীকী চিত্র।
ব্রিটেনে গত এক দশকেরও বেশি সময় ধরে কিশোরী এবং শিশুকন্যাদের উপরে হওয়া ভয়ঙ্কর যৌন নির্যাতন, ধর্ষণ, অপহরণের মতো ঘটনার সাক্ষ্য প্রকাশ্যে এল এ বার। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে রুপার্ট লোয়ে নামে এক এমপি তাঁর বক্তৃতায় নির্যাতিতাদের একাংশের ভয়াবহ কিছু অভিজ্ঞতার কথা সামনে এনেছেন। তাঁরই উদ্যোগে ২০২৫ সালে এই ধরনের সংগঠিত অপরাধ নিয়ে তদন্ত শুরু হয়েছিল। জানা যায়, এই ধরনের বেশির ভাগ ঘটনার ক্ষেত্রেই অভিযুক্তেরা মূলত পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ব্রিটেনের নানা প্রান্তে যারা ট্যাক্সিচালক বা দোকানদার হিসেবে কাজ করে। দুষ্কৃতীদের এই দলটা ‘পাকিস্তানি গ্রুমিং গ্যাং’ নামে পরিচিত ব্রিটেনে।
পার্লামেন্টে দাঁড়িয়ে রুপার্ট তাঁর বক্তৃতায় বলেছেন, ‘‘দু’সপ্তাহের ধর্ষণ সংক্রান্ত স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের শুনানিতে আমরা যা শুনেছি, আমি চাই গোটা বিশ্ব সেটা শুনুক। যে ঘটনাপ্রবাহের ভিত্তিতে এই তদন্ত, তা আদৌ ঘটা উচিত ছিল না। আমি মন থেকে চাই পার্লামেন্ট সেই সব সাহসী নির্যাতিতার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনুক এবং সেই মতো যথাযথ ব্যবস্থা নিক।’’ প্রায় এক দশক আগে একটি প্রথম সারির আমেরিকান সংবাদ সংস্থা তাদের রিপোর্টে এই ‘পাকিস্তানি গ্রুমিং গ্যাং’-এর যাবতীয় কুকর্মের কথা প্রথম বারের জন্য প্রকাশ্যে আনে। মূলত ছোট শিশু থেকে ১২-১৩ বছরের কিশোরীরাই ছিল এই দলের নির্যাতনের শিকার। সেই সব নির্যাতিতা এখন প্রাপ্তবয়স্ক। সাহস জুগিয়ে তাঁরাই এখন সামনে এসে তাঁদের উপরে হওয়া অত্যাচার নিয়ে মুখ খুলতে শুরু করেছেন।
নির্যাতিতাদের কেউ জানিয়েছেন, ১৩ বছর বয়স থেকে শুরু করে টানা তিন বছর অন্তত ৬০০ থেকে ৭০০ পুরুষ তাঁকে ধর্ষণ করেছে। কেউ আবার জানিয়েছেন, কিশোরী বয়সে তাঁর গোপনাঙ্গে কাচের বোতল ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কারও বক্তব্য, ‘‘আমাকে কুকুর দিয়েও ধর্ষণ করানো হয়েছিল। আশপাশে দাঁড়ানো অজস্র পুরুষ দাঁড়িয়ে হাসছিল আর দেখছিল কুকুরটা শেষমেশ আমাকে ধর্ষণ করতে পারে কি না।’’
ব্রিটেন জুড়ে অন্তত ৮৫টি এলাকার ৫০টি শহরে এই ধরনের যৌন নির্যাতনের ঘটনার কথা জানিয়েছেন এমপি রুপার্ট। রচডেল, অক্সফোর্ড, টেলফোর্ড, ব্রিস্টলের মতো নানা শহরে চলত এইধরনের অত্যাচার ও নিগ্রহ। এবং অনেক ক্ষেত্রেই পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠেছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে