Death by drowning

জন্মদিনে মৃত্যু! বন্ধুদের সঙ্গে ক্যালিফর্নিয়ায় জলপ্রপাত দেখতে গিয়ে তলিয়ে গেলেন অন্ধ্রের ইঞ্জিনিয়ার

জন্মদিনে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের এক সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারের। কর্মসূত্রে তিনি থাকতেন আমেরিকার ক্যালিফর্নিয়ায়। শনিবার তাঁর ছিল জন্মদিন। সেই উপলক্ষে বন্ধুদের নিয়ে ক্যালিফর্নিয়ার একটি জলপ্রপাত দেখতে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৩:৫৬
Share:

ক্যালিফর্নিয়ার জলপ্রপাততে তলিয়ে যাওয়া সেই যুবক সিঙ্গিরেড্ডি সাই শ্রীহরিকৃষ্ণ। ছবি: সংগৃহীত।

জন্মদিনে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের এক সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারের। কর্মসূত্রে তিনি থাকতেন আমেরিকার ক্যালিফর্নিয়ায়। শনিবার তাঁর ছিল জন্মদিন। সেই উপলক্ষে বন্ধুদের নিয়ে ক্যালিফর্নিয়ার একটি জলপ্রপাত দেখতে গিয়েছিলেন। জলে নামতেই তলিয়ে যান ইঞ্জনিয়ার। পরে তাঁর দেহ উদ্ধার হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সিঙ্গিরেড্ডি সাই শ্রীহরিকৃষ্ণ। স্নাতকোত্তরের পর শ্রীহরিকৃষ্ণ আমেরিকায় চলে যান। সেখানে সেন্ট লুইয়ে একটি সফ্‌টঅয়্যার সংস্থায় চাকরি শুরু করেন। মাস কয়েক আগেই সেই চাকরি পেয়েছিলেন। নিজের কাজ নিয়ে বেশ খুশি ছিলেন। পরিবার সূত্রে খবর, আগের দিনই ফোন করে বাড়িতে জানিয়েছিলেন যে, বন্ধুদের নিয়ে ঘুরতে যাবেন।

বন্ধুরা জানিয়েছেন, শ্রীহরিকৃষ্ণ সাঁতার জানতেন। তাই জলপ্রপাতে জলে নেমে পড়েন। কিন্তু জলের স্রোত এত বেশি ছিল যে নিজেকে সামাল দিতে পারেননি। স্রোতের টানে তলিয়ে যান। বন্ধুদের দাবি, তাঁকে তলিয়ে যেতে দেখে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু তার পরেও বাঁচানো যায়নি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। উদ্ধারকারী দলও আসে। তার পর শ্রীহরিকৃষ্ণকে উদ্ধার করা হয়।

Advertisement

ইঞ্জিনিয়ারের এক বন্ধু জানিয়েছেন, জন্মদিনের পার্টি দেবে বলে কয়েক দিন আগেই জানিয়েছিলেন। একসঙ্গে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা হয়েছিল। কোথায় যাওয়া হবে, সেটা নিজেই ঠিক করেছিলেন শ্রীহরিকৃষ্ণ। সাঁতার জানার পরেও এ ভাবে তলিয়ে যাবেন কেউ আন্দাজ করতে পারেননি। শ্রীহরিকৃষ্ণের দেহ যাতে দ্রুত দেশে ফেরানো যায়, তার ব্যবস্থা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement