viral video

জলপ্রপাতের ধারে ছবি তুলতে গিয়ে পা পিছলে তলিয়ে গেল ৩ কিশোরী! দেহ উদ্ধার খানিক পরেই, শিউরে ওঠা ভিডিয়ো ভাইরাল

সংবাদ প্রতিবেদন অনুসারে, একই গ্রামের চার কিশোরী এক দিনের জন্য বেড়াতে সেই জলপ্রপাতে গিয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে কিশোরীরা কাছাকাছি পাথরের উপর দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎই দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৭:০৪
Share:

ছবি: সংগৃহীত।

ছবি তুলতে গিয়ে জলপ্রপাতে তলিয়ে গেলেন তিন কিশোরী। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় গ্রীষ্মের ছুটিতে বেড়াতে গিয়ে তিন নাবালিকার মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিজস্বী তোলার চেষ্টা করতে গিয়ে একটি জলপ্রপাতে ডুবে তাদের মৃত্যু হয়। ২ এপ্রিল বৃহস্পতিবারের ঘটনার সেই ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অনন্তগিরি এলাকার মুলাগুম্মি জলপ্রপাতে স্থানীয়েরা প্রায়ই ভিড় জমান। একই গ্রামের চার কিশোরী এক দিনের জন্য বেড়াতে সেই জলপ্রপাতে গিয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছে কিশোরীরা কাছাকাছি পাথরের উপর দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। পাথর পিচ্ছিল হওয়ায় তিন কিশোরী ভারসাম্য হারিয়ে গভীর জলে ভেসে যায়। চতুর্থ কিশোরী জলের ধার থেকে ছবি তুলছিল। সঙ্গীদের ডুবে যেতে দেখে সে চিৎকার করে তাদের জল থেকে তোলার চেষ্টা করে। তিন জনের কেউই সাঁতার জানত না। ফলে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। সাহায্যের জন্য চিৎকার শুনে স্থানীয়েরা ঘটনাস্থলে ছুটে যান এবং চতুর্থ কিশোরীকে বাঁচাতে সক্ষম হন। তিন জন জলের স্রোতে ভেসে যাওয়ায় সময়মতো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ভিজেশেঠি’ নামের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। কয়েক হাজার বার দেখা হয়েছে সেটি। পুলিশ জানিয়েছে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। পরে জল থেকে তিন কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাটি ঠিক কী ভাবে ঘটেছিল তা জানতে আরও তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement