ISrael Hamas Conflict

গাজ়ায় ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল ইজ়রায়েলি সেনা! ইদের আগে শুরু হল বিমানহানা, নিহত হামাস কমান্ডার

পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরা জানিয়েছে‌, ওদেহর স্ত্রী এবং দুই সন্তানও ইজ়রায়েলি বিমানহানায় নিহত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ২৩:৪৭
Share:

গাজ়ায় নিহত হামাস কমান্ডার এবং তাঁর পরিবার। ছবি: রয়টার্স।

ইদের ঠিক আগেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজ়া হামলা চালাল ইজ়রায়েলি সেনা। মঙ্গলবার গাজ়া সিটির ব্যস্ত বাজার এলাকার একটি আবাসিক ভবনে ইজ়রায়েলি যুদ্ধবিমানের হামলায় হামাসের সামরিক শাখার শীর্ষ কমান্ডার মহম্মদ ওদেহ নিহত হয়েছেন।

Advertisement

পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আল জাজ়িরা জানিয়েছে‌, ওদেহর স্ত্রী এবং দুই সন্তানও ইজ়রায়েলি বিমানহানায় নিহত হয়েছেন।প্রকাশিত খবরে দাবি, গাজ়া সিটির আল-কায়ালি আবাসনের তিন তলার একটি ফ্ল্যাটে সপরিবারে ছিলেন হামাস কমান্ডার। ইজ়রায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিখুঁত নিশানায় হামলা করে সেখানে।

হামলার দায় স্বীকার করে নিয়েছে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিত নেতানিয়াহুর সরকার। এক বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কিছু দিন ধরে ওদেহর গতিবিধির উপর নজরদারির পরেই হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলি ভূখণ্ডে হামাসের হামলা এবং প্রতিক্রিয়া তেল আভিভের গাজ়া-অভিযান শুরুর পরে ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া, মহম্মদ দেইফ, মারওয়ান ঈশা, সালে আল-অরৌরি, মহম্মদ সিনওয়ারের মতো শীর্ষস্তরের হামাস নেতারা নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে গত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষবিরতির সুযোগ কাজে লাগিয়ে হামাস নতুন নেতৃত্ব তৈরির উপর জোর দিতে চাইছে বলে সম্প্রতি প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement