ক্যালিফোর্নিয়ার পর ফ্লোরিডা। আমেরিকায় ফের খুন হলেন এক ভারতীয় পড়ুয়া। হায়দরাবাদের বছর তেইশের ছাত্র সাই কিরণকে রবিবার গুলি করে দুষ্কৃতীরা। সাই সেই সময়ে মোবাইলে কথা বলছিলেন। কয়েক জন অচেনা লোক তাঁর মোবাইলটি চায়। সাই মোবাইল দিতে অস্বীকার করায় তাঁকে চারটি গুলি করা হয়।