Indonesia

Covid: ভারত থেকে কোভিড ভরকেন্দ্র সরে গেল! দৈনিক সংক্রমণে শীর্ষে অন্য দেশ

পর পর দু’দিনে কোভিডে সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ১১:১৯
Share:

ডেল্টার দাপট ইন্দোনেশিয়ায়। ছবি-টুইটারের সৌজন্যে।

কোভিডে দৈনিক সংক্রমিতের সংখ্যায় ভারতকে ছাপিয়ে গেল ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশে পর পর দু’দিনে কোভিডে সংক্রমিতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে। রেকর্ড গড়ে মঙ্গলবার সেই সংখ্যা হয়েছে ৪৭ হাজার ৮৯৯। যা ইন্দোনেশিয়াকে এশিয়ায় সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমণের নতুন ভরকেন্দ্র করে তুলল। সরকারি সূত্রের খবর, মূলত ভাইরাসের ডেল্টা রূপের দাপটই ইন্দোনেশিয়ায় কোভিড সংক্রমিতের সংখ্যাবৃদ্ধির কারণ।

Advertisement

জুনেও ইন্দোনেশিয়ায় কোভিডে সংক্রমিতের সংখ্যা ছিল ১০ হাজারের নীচে। কিন্তু জুলাইয়ের গোড়া থেকেই সেই সংখ্যা লাফিয়ে বাড়তে থাকে। পর পর গত দু’দিনে তা ৪০ হাজার পেরিয়ে যায়। মঙ্গলবার হয় সর্বাধিক। ৪৮ হাজারের কাছাকাছি।

আরও পড়ুন

Advertisement

১৫ জুলাইয়ের পর কি বাড়বে বিধিনিষেধের মেয়াদ, আগল খোলার আগে দেখছে নবান্ন

আরও পড়ুন

Advertisement

জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সংসদেও কথা চায় বিজেপি

সরকারি সূত্রের খবর, সংক্রমণ বৃদ্ধির মূল কারণ ভাইরাসের ডেল্টা রূপ। যা খুব দ্রুত ছড়াতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্দোনেশিয়ার লাগোয়া জাভা দ্বীপ থেকেই মূল ভূখণ্ডে ঢুকেছে সার্স-কোভ-২ ভাইরাসের এই ডেল্টা রূপটি। প্রশাসনের আশঙ্কা, সংক্রমিতের সংখ্যা যে হারে বাড়ছে তাতে হাসপাতালে শয্যা ও অক্সিজেনের সঙ্কট দেখা দেবে খুব শীঘ্র।

গত এক সপ্তাহে ইন্দোনেশিয়ায় কোভিডে প্রতি দিন গড়ে ৯০৭ জনের মৃত্যু হয়েছে। এক মাস আগে, জুনে যে সংখ্যাটা ছিল মাত্র ১৮১।

তবে গত মে মাসে কোভিডের দ্বিতীয় তরঙ্গ যখন তুঙ্গে পৌঁছেছিল, তখন ভারতে প্রতি দিন আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছুঁয়েছিল। গড়ে মৃতের সংখ্যা ছিল ১ হাজার ৭২। গত মঙ্গলবার অবশ্য ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ৩৩ হাজারের নীচে নেমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement