US Iran Tension

আবার নিশানায় ইজ়রায়েলের হাইফা! একের পর এক তৈলশোধনাগার এবং মজুতকেন্দ্র লক্ষ্য করে হামলা ইরানের

গত শনিবার ইজ়রায়েলি বাহিনী দাবি করে, তারা তেহরানের বেশ কয়েকটি তৈলমজুতকেন্দ্রে হামলা চালিয়েছে। তার পরেই ইজ়রায়েলের বিভিন্ন তৈলশোধনকেন্দ্র হামলার হুঁশিয়ারি দেয় ইরানের সামরিক বাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:১২
Share:

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি। ছবি: রয়টার্স।

ইজ়রায়েলের উত্তরপ্রান্তের বন্দর শহর হাইফা লক্ষ্য করে ফের হামলা শুরু করল ইরান। মঙ্গলবার দুপুরে এই ইজ়রায়েলি শহরের তৈলপরিশোধনগার এবং মজুতকেন্দ্রগুলিতে ড্রোন হামলা শুরু করেছে তেহরান। এমনটাই দাবি ইরানি সেনার। যদিও এই হামলার পরে কোনও ড্রোন লক্ষ্যে আঘাত হানতে পেরেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজ়রায়েলে ধারাবাহিক আক্রমণ শুরু করেছে ইরান। লেবাননের দক্ষিণ প্রান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাও হামলা শুরু করেছে ইজ়রায়েলে। উদ্ভূত পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহে হামলা হয়েছে হাইফা শহরকে লক্ষ্য করেও। তবে ওই শহরে বিশেষ ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এ বার ফের হাইফা শহরের তৈলশোধনাগার এবং মজুতকেন্দ্র লক্ষ্য করে হামলা শুরু করল ইরান।

গত শনিবার ইজ়রায়েলি বাহিনী দাবি করে, তারা তেহরানের বেশ কয়েকটি তৈলমজুতকেন্দ্রে হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যমও জানায়, তাদের তৈলমজুতকেন্দ্রে হামলা হয়েছে। এপি জানাচ্ছে, এটিই ছিল সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে কোনও অসামরিক শিল্প স্থাপনার উপর প্রথম হামলা। এর পরেই ইজ়রায়েলকে পাল্টা হুঁশিয়ারি দেয় ইরান। ইজ়রায়েলের বিভিন্ন তৈলশোধনকেন্দ্র হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরানের সামরিক বাহিনী।

Advertisement

গত বছর যখন ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ বেঁধেছিল, তখনও তেহরান নিশানা করেছিল ইজ়রায়েলের এই বন্দরশহরকে। ওই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে আগুন লেগে গিয়েছিল। যদিও মঙ্গলবারের হামলায় হাইফা শহরের কোথাও কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement