Iran-Israel Situation

বিদ্রোহীদের ছাড় নয় ইরানে

চলতি বছরের শুরুর দিকে সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইরান। সেই সময়ে দেশ জুড়ে মাথাচাড়া দিয়ে ওঠা বিক্ষোভ প্রশমনে কঠোর অবস্থান নিয়েছিল তৎকালীন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০৮:৪৬
Share:

—ফাইল চিত্র।

চলতি বছরের শুরুর দিকে ইরানের গণ-বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার হওয়া অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। আপাতত অপেক্ষা কেবল বিচারের রায় ঘোষণার। সম্প্রতি এমনই দাবি করেছেন ইরানের বিচার বিভাগের এক শীর্ষকর্তা, হাম‌জ়েহ খালিলি। তাঁর কথায়, ‘‘বিক্ষোভে অভিযুক্তদের শাস্তি দেওয়ার বিষয়ে কোনও ভাবে রেয়াত করা হবে না।’’ গত জানুয়ারি মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানল থেকে বাঁচতে গণ-বিক্ষোভে অংশগ্রহণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা ঘোষণা করেছিল ইরান। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি সকালে ইরানে হামলা শুরু হতেই নিজেদের পূর্ব অবস্থান থেকে সরে এসে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় দ্রুততা এনেছে তেহরান— এমনটাই মনে করছেন অনেকে।

চলতি বছরের শুরুর দিকে সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইরান। সেই সময়ে দেশ জুড়ে মাথাচাড়া দিয়ে ওঠা বিক্ষোভ প্রশমনে কঠোর অবস্থান নিয়েছিল তৎকালীন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসন। ইরানের বিচার বিভাগের হিসেব অনুযায়ী, বিক্ষোভ দমন করতে গ্রেফতার করা হয়েছিল ১০ হাজারেরও বেশি মানুষকে। তাঁদের বেশির ভাগের বিরুদ্ধেই দায়ের হয়েছিল দেশদ্রোহের মামলা। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির মতে, গ্রেফতারের সংখ্যাটা ১৯ হাজারেরও বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন