Iran-Israel-US Conflict

আরব আমিরশাহিতে মার্কিন ঘাঁটিই এখন নিশানা! খার্গ দ্বীপে হামলার পরে হুঁশিয়ারি ইরানের সেনার

সৌদি আরব প্রশাসন জানিয়েছে, দেশের পূর্ব ভাগে ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে তারা। কাতারেও আবার হামলা চালানোর অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:২৫
Share:

ইরানের প্রত্যাঘাতে ইজ়রায়েলের আকাশে কালো ধোঁয়া। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:২৭ key status

আরও এক রণতরী

 মার্কিন প্রশাসনের এক সূত্রে দাবি, এ বার আরও এক রণতরী ইউএসএস ত্রিপোলিকে পশ্চিম এশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা জোরালো হতে শুরু করেছে, তা হলে কি আকাশপথের পাশাপাশি এ বার সমুদ্রপথেও হামলার প্রস্তুতি নিতে শুরু করল আমেরিকা?

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:১৭ key status

বেইরুটে হানা

ইজ়রায়েল দাবি করেছে, বেইরুট এবং দক্ষিণ লেবাননে অন্তত ১০০টি হিজ়বুল্লা ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। 

Advertisement
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:১৩ key status

বাহরিনের প্রতিরোধ

বাহরিন জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের ছোড়া ১২৪টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করেছে তারা। 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৫:৪৪ key status

হুঁশিয়ারি

ইরানের রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, আরব আমিরশাহিতে আমেরিকার যত সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলিকেই এখন নিশানা করা হবে। খার্গ দ্বীপে হামলার পরে হুঁশিয়ারি তাদের। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৩:০২ key status

ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি

ইরানের সেনাপ্রধান আমির হাতামির হুঁশিয়ারি, ভারত মহাসাগরে তাঁদের যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে। ওই জাহাজে ছিলেন ১০৪ জন কর্মী। তিনি জানান, শান্তিপূর্ণ অভিযান সেরে ইরানে ফিরছিল সেই জাহাজ। তখন হামলা হয়েছে। 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১২:২৫ key status

লেবাননে হত চার

ইজ়রায়েলের হামলায় লেবাননে নিহত চার জন। 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:৪০ key status

নিউ ইয়র্কে প্রতিবাদ

ইরানে হামলার বিরুদ্ধে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে প্রতিবাদ। হাতে প্ল্যাকার্ড নিয়ে যুদ্ধের নিন্দা করলেন বহু মানুষ।

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:৩৮ key status

হামাসের আর্জি

প্রতিবেশী দেশগুলিতে হামলা থামাতে ইরানকে আর্জি জানাস প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস। 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:২০ key status

তেহরানের সঙ্গে কথা ফ্রান্স, ইটালির!

‘দ্য ফিনানশিয়াল টাইমস’ বলছে, তেহরানের সঙ্গে কথা বলছে ফ্রান্স এবং ইটালি। সূত্রের খবর, হরমুজ় প্রণালী দিয়ে যাতে তাদের বাণিজ্যিক জাহাজ নিরাপদে আসতে পারে, তা নিয়ে চুক্তিকে পৌঁছোতে চাইছে ইউরোপের দুই দেশ। ওই সূত্র বলছে,  পশ্চিম এশিয়া থেকে তেল, গ্যাস আমদানি আবার শুরু করতে চাইছে ফ্রান্স এবং ইটালি।

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:১৩ key status

খার্গ আইল্যান্ডে পর পর বোমা!

ইরানের খনিজ তেলের প্রধান ঘাঁটি খার্গ আইল্যান্ডে হামলা চালাল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, খার্গের সামরিক ঘাঁটিগুলি ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে। তবে এখনও ওই দ্বীপের তেলের ঘাঁটিগুলিতে হাত দেয়নি মার্কিন সেনা। ইরান যদি হরমুজ় প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দেয়, তবে তেলের ঘাঁটিতেও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খার্গে হামলা নিয়ে এখনও তেহরানের বক্তব্য জানা যায়নি।

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১১:১৩ key status

কটাক্ষ ইরানের বিদেশমন্ত্রীর!

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারঘচির দাবি, যে রাশিয়ার তেল নিয়ে এত দিন আমেরিকা হুমকি দিয়ে আসছিল ভারতকে, এখন সেই তেলের জন্যই গোটা দুনিয়ার কাছে তাদের ভিক্ষা চাইতে হচ্ছে। ভারতের কাছেও আমেরিকা হাত পাতছে বলে দাবি করেছেন তিনি।

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৪১ key status

ইজ়রায়েলের হুঁশিয়ারি

ইরানের তবরিজ় শহর বাসিন্দাদের ছাড়তে বলল ইজ়রায়েল। ইরানের উত্তর-পশ্চিম দিকে রয়েছে সেই শহর। সেখানে হামলা চালানোর হুঁশিয়ারি দিল বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৩৩ key status

হামলা রুখল কাতার

কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ইরানের হামলা প্রতিহত করেছে তারা। দোহার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:৩২ key status

মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, সৌদি আরবে আমেরিকার বায়ুসেনার পাঁচটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি সৌদির বিমানঘাঁটিতে রাখা ছিল। 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:২৭ key status

হামলা প্রতিহত করল সৌদি

সৌদি আরব প্রশাসন জানিয়েছে, দেশের পূর্ব দিকে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তা প্রতিহত করা হয়েছে।

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:২১ key status

ফের নিশানায় দুবাই

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার দুবাইয়ে হামলা ইরানের। শুক্রবার রাতে (স্থানীয় সময়) ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। তা প্রতিহত করা হয়। আর তা করতে গিয়েই ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ ছিটকে লাগে দুবাইয়ের ফিনানশিয়াল হাবের একটি বহুতলে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১০:১৮ key status

বাগদাদে হামলা!

বাগদাদে মার্কিন দূতবাসের হেলিপ্যাড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমনটাই জানিয়েছেন ইরাকের এক প্রশাসনিক কর্তা। মার্কিন দূতাবাস থেকে ধোঁয়া বার হতে দেখা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement