সরাসরি
US-Iran Conflict

তেহরান এবং বেইরুটে হামলা ইজ়রায়েলি বাহিনীর, বাগদাদেও ক্ষেপণাস্ত্র হানা! ইরাকের মার্কিন দূতাবাসে পাল্টা হামলা ইরানের

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের নিরাপত্তা আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রকেট এবং পাঁচটি ড্রোন আছড়ে পড়ে বাগদাদের মার্কিন দূতাবাসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৯:৪৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৯:৪১ key status

আকাশপথে হামলা বাগদাদে

ইরাকের রাজধানী বাগদাদের একটি বাড়িতে আকাশপথে হামলা। এই হামলায় মৃত্যু হয়েছে চার জনের। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, মৃতদের মধ্যে দু’জন তেহরানের সমর্থনপুষ্ট ‘ ইরানের পরামর্শদাতা’। এ ক্ষেত্রেও লক্ষ্যবস্তু এবং হামলার ধরন দেখে মনে করা হচ্ছে, ইজ়রায়েলই এর নেপথ্যে রয়েছে।

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৯:৩৬ key status

ইরাকের মার্কিন দূতাবাসে হামলা ইরানের

ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের নিরাপত্তা আধিকারিকদের সূত্র উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রকেট এবং পাঁচটি ড্রোন আছড়ে পড়ে বাগদাদের মার্কিন দূতাবাসে। লক্ষ্যবস্তু এবং হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন দেখে মনে করা হচ্ছে, এর নেপথ্যে ইরানের হাত রয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ০৯:৩৩ key status

তেহরান এবং বেইরুটে হামলা ইজ়রায়েলের

ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালাল ইজ়রায়েল। মঙ্গলবার ইজ়রায়েলি বাহিনীর তরফে এই দুই জায়গায় আকাশপথে হানা দেওয়ার কথা জানানো হয়েছে। তেহরানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইজ়রায়েল জানিয়েছে, বেইরুটে হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, হিজ়বুল্লা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। সিরিয়ার একাংশে প্রভাবশালী এই গোষ্ঠী ইরানের সমর্থনে একাধিক বার ইজ়রায়েলে হামলা চালিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement