Viral News

Butt surgery: অস্ত্রোপচারে নিতম্ব উন্নত করে বিপত্তি, অতিরিক্ত যৌন মিলনে কাটল সেলাই!

লাস ভেগাসের বাসিন্দা মডেল আমান্ডা নিকোলে মার্টিন কয়েক বছর আগে শরীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নিতম্ব উন্নত করার অস্ত্রোপচার করিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৩:০৪
Share:

মডেল আমান্ডা নিকোলে মার্টিন সংগৃহীত

স‌ৌন্দর্য বৃদ্ধির জন্য প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ করে নিতম্ব উন্নত করার অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। কিন্তু প্রাক্তন প্রেমিকের সঙ্গে শরীরী মিলনের সময় ঘটল বিপত্তি। ফের তাঁকে চিকিৎসকের দ্বারস্থ হতে হল।

লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছরের মডেল আমান্ডা নিকোলে মার্টিন কয়েক বছর আগে শরীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নিতম্ব উন্নত করার অস্ত্রোপচার করিয়েছিলেন। সেই উন্নত নিতম্বের ছবি তিনি নিয়মিত নিজের ইনস্টাগ্রামের পাতায় প্রকাশ করেন। ইনস্টাতে তাঁর ৮০ লক্ষের বেশি অনুগামী রয়েছে। কিন্তু বিপত্তি ঘটে কয়েক সপ্তাহ আগে। তাঁর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন আমান্ডা।

Advertisement

আমান্ডা বলেন, ‘‘আমি যখন প্রেমিকের সঙ্গে শরীরী মিলনে রত, তখন আমার নিতম্ব থেকে অদ্ভুত শব্দ বের হতে থাকে।’’ মিলন শেষ হয়ে যাওয়ার পর আমান্ডা দেখেন তাঁর অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গাগুলো ফেটে ফেটে গিয়েছে। ভয় পেয়ে তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক জানান তাঁর নিতম্বে অস্ত্রোপচারের সময় সেলাইয়ের কয়েকটি জায়গায় ক্ষত তৈরি হয়েছে।

এর পর চিকিৎসকের পরামর্শ মেনে চলেন তিনি। মডেল বলেছেন, ‘‘চিকিৎসকের পরামর্শ মেনে ফের আমি যৌন সম্পর্কে যেতে পারব, এই বিষয়টি আমার মন ভাল করে দিয়েছে। ব্যথার ওষুধ সেই কাজ আরও সহজ করে দেবে।’’

Advertisement

তবে চিকিৎসক ক্ষত সারিয়ে তোলার জন্য কিছু দিন যৌন মিলন থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন। এ খবর শুনে তাঁর প্রেমিক তাঁকে ছেড়ে অন্যজনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। এতে মোটেই হতাশ নন আমান্ডা। সুস্থ থাকা এবং নিতম্বের স্বাস্থ্যই এখন তাঁর লক্ষ্য। তাঁর কথায়,‘‘একটু সুস্থ হলে ফের আমি যৌন সম্পর্কে যেতে পারব।’’

এই ধরনের নিতম্ব উন্নত করার অস্ত্রোপচার যে শরীরের পক্ষে ক্ষতিকর, তা আগেও সর্তক করে দিয়েছেন চিকিৎসকরা। সম্প্রতি ব্রিটেনের সার্জেনরাও এই ধরনের অস্ত্রোপচার থেকে বিরত থাকার কথা বলেছেন। ‘ব্রাজিলিয়া বাট লিফট’ নামে পরিচিত এই অস্ত্রোপচার জীবন বিপন্ন করতে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement