Bangladesh Election

বাংলাদেশে অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্র ‘স্পর্শকাতর’! মোতায়েন হচ্ছে ৯ লক্ষের বেশি নিরাপত্তাকর্মী, নজরদারি ড্রোনেও

বাংলাদেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৪ হাজার ভোটকেন্দ্রকে অত্যন্ত বা মাঝারি মাত্রায় স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩
Share:

নির্বাচনের আগে বাংলাদেশে মোতায়েন নিরাপত্তাবাহিনী। ছবি: রয়টার্স।

বাংলাদেশে অর্ধেকেরও বেশি ভোটকেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরার নজরদারি। বডিক্যাম পরে মোতায়েন থাকবেন পুলিশকর্মীরাও।

Advertisement

আধিকারিকদের দাবি, কোথায় কতটা ঝুঁকি রয়েছে, তা মূল্যায়ন করেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুল ফজল মুহাম্মদ সানাউল্লাহের কথায়, আঞ্চলিক ভাবে কোথায় কতটা সংবেদনশীল পরিস্থিতি রয়েছে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে।

বাংলাদেশের পুলিশ ইতিমধ্যে মাঠ পর্যায়ের বিশ্লেষণ করে স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলির একটি তালিকা দিয়েছে নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচনের জন্য সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে রয়েছে। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, এর মধ্যে ২৪ হাজার ভোটকেন্দ্রকে অত্যন্ত বা মাঝারি মাত্রায় স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে সে দেশের পুলিশ। ঢাকা অঞ্চলে মোট ২,১৩১টি ভোটকেন্দ্র রয়েছে। তার মধ্যেও ১,৬১৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। যদিও বাংলাদেশ সেনার হিসাবে ঢাকা শহরের মধ্যে দু’টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে।

Advertisement

নির্বাচন কমিশনার জানান, বৃহস্পতিবারের ভোটের জন্য গোটা বাংলাদেশে বিভিন্ন বাহিনীর প্রায় সাড়ে ৯ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন। এ ছাড়া ড্রোন, বডিক্যামও থাকবে। সেগুলিও প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার সকাল ৭টা (ভারতীয় সময়ে) থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টে পর্যন্ত। এ বারে একইসঙ্গে দু’টি করে ভোট দেবেন বাংলাদেশের ভোটারেরা। একটি প্রার্থী বাছাইয়ের ভোট। অন্যটি সে দেশে প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত বিষয়ে ভোটারের মতামত। তা নিয়েও একটি গণভোট হবে এবং প্রার্থী বাছাইয়ের সঙ্গে সেটির বিষয়েও নিজেদের মতামত জানাবেন বাংলাদেশি জনতা।

বস্তুত, শেখ হাসিনার সরকারের পতনের পরে এই প্রথম ভোট হচ্ছে সে দেশে। এ বারের নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। মূলত বিএনপি-র জোট বনাম জামায়াতের জোট— এই দুইয়ের মধ্যেই নির্বাচনী লড়াই হবে। বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে সে দেশে ১২ কোটি ৭৭ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে নতুন ভোটার রয়েছে প্রায় ৩.৫৮ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement