US-Iran Conflict

পারস্য উপসাগর এবং হরমুজ় প্রণালী সুরক্ষিত রাখার দায়িত্ব তেহরানের, দাবি মোজতবা! কী আমেরিকা নিয়ে?

আমেরিকার সঙ্গে আদৌ কোনও শান্তিচুক্তি হবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। দ্বিতীয় দফার শান্তিবৈঠক কবে হবে, তা-ও অনিশ্চিত। তার মধ্যেই মোজতবার বার্তা, আমেরিকার উপস্থিতি ছাড়াই পারস্য উপসাগরের ‘ভবিষ্যৎ উজ্জ্বল’ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২১:১৪
Share:

(বাঁ দিকে) মোজতবা খামেনেই এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। — ফাইল চিত্র।

হরমুজ় প্রণালী জট এখনও কাটেনি। অব্যাহত আমেরিকা এবং ইরানের মধ্যে টানাপড়েন। সেই আবহে এ বার ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা মোজতবা খামেনই পারস্য উপসাগর এবং হরমুজ় নিয়ে নতুন বার্তা দিলেন। তিনি জানান, এই দুই জায়গায় শুরু হবে নতুন অধ্যায়।

Advertisement

আমেরিকার সঙ্গে আদৌ কোনও শান্তিচুক্তি হবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। দ্বিতীয় দফার শান্তিবৈঠক কবে হবে, তা-ও অনিশ্চিত। তার মধ্যেই মোজতবার বার্তা, আমেরিকার উপস্থিতি ছাড়াই পারস্য উপসাগরের ‘ভবিষ্যৎ উজ্জ্বল’ হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রসারিত হয়েছে মোজতবার লিখিত বার্তা। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে তেহরানই। ওই অংশের জলপথ শত্রুর অপব্যবহার নির্মূলের দায়িত্ব থাকবে ইরানের হাতেই। মোজতবা আরও বলেন, হরমুজ় প্রণালীর নতুন ব্যবস্থাপনা অঞ্চলের সকল দেশে শান্তি, অগ্রগতি এবং অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

মোজতবা লিখেছেন, ‘দেশের ভিতরে এবং বাইরে থাকা ইরানিরা ইরানের সব সম্পদ যে ভাবে রক্ষা করেন, এগুলিকেও (হরমুজ় প্রণালী এবং উপসাগরীয় অঞ্চল) রক্ষা করবেন। পারস্য উপসাগরের জলের তলায় স্থান হবে আমেরিকানদের।’ মোজতবার বার্তা, হাজার হাজার কিলোমিটার দূর থেকে লোভ বা বিদ্বেষ যারা ছড়ায়, তাদের এখানে (হরমুজ় প্রণালী এবং উপসাগরীয় অঞ্চল) কোনও স্থান নেই। ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন, আমেরিকার নড়বড়ে ঘাঁটিগুলি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতাও নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement