Shootout in Ukraine

কিভে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন পাঁচ জনকে! পুলিশের গুলিতে মৃত্যু আততায়ীর

কেন ওই আততায়ী এমন কাণ্ড ঘটাল, নেপথ্যে আর কেউ রয়েছেন কি না, তা অনুসন্ধান শুরু হয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমি ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় পুলিশের প্রধানকে এই মামলার সমস্ত যাচাইকৃত তথ্য জনসাধারণের সামনে প্রকাশ করার নির্দেশ দিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ০০:৫৬
Share:

কিভে ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স। ছবি: রয়টার্স।

ইউক্রেনের রাজধানী কিভে বন্দুকবাজের হামলা। শনিবার এই হামলার ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। আহত আরও কয়েক জন।

Advertisement

সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, কিভের রাস্তায় আচমকাই এক আততায়ী এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। সেই গুলিতে বেশ কয়েক জন আহত হন। তাঁদের মধ্যে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। রাস্তায় গুলি চালানোর পর ওই আততায়ী স্থানীয় এক সুপার মার্কেটে ঢুকে পড়ে। সেখানে সকলকে বন্দি করে সে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। শুরু হয় আততায়ীর সঙ্গে গুলির লড়াই।

জ়েলেনস্কি জানিয়েছে, পুলিশ ওই হামলাকারীকে নিকেশ করেছে। তার কবলে থাকা চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ওই হত্যাকারীর পরিচয় এখনও প্রকাশ্যে আনেননি ইউক্রেন কর্তৃপক্ষ। কেন ওই আততায়ী এমন কাণ্ড ঘটাল, নেপথ্যে আর কেউ রয়েছেন কি না, তার অনুসন্ধান শুরু হয়েছে।

Advertisement

ইউক্রেন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, তাঁর দেশের পুলিশ এবং নিরাপত্তা পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিকেরা এই ঘটনার তদন্ত করছেন। তাঁর কথায়, ‘‘আমি ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় পুলিশের প্রধানকে এই মামলার সমস্ত যাচাইকৃত তথ্য জনসাধারণের সামনে প্রকাশ করার নির্দেশ দিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement