Pakistan Bus Accident

খাদে পড়ে গেল বাস, পাকিস্তানের বালোচিস্তানে অন্তত ৪০ জনের মৃত্যু! জখম আট জন, চলছে উদ্ধারকাজ

বাসটি খাদে পড়ে যাওয়ার পরেই উদ্ধারকাজে নামে পাকিস্তানের উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪০ জনের দেহ। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১৫:৪৬
Share:

খাদে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি। শুক্রবার পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে। —ফাইল চিত্র।

পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বাস উল্টে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আট জন। শুক্রবার সকালে একটি যাত্রীবোঝাই বাস পাকিস্তানের শেরানি-ঝ়়োব জাতীয় সড়ক ধরে কোয়েটা থেকে রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিল। বালোচিস্তান-খাইবার পাখতুনখোয়া সীমানার কাছে দানাসর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি।

Advertisement

বাসটি খাদে পড়ে যাওয়ার পরেই উদ্ধারকাজে নামে পাকিস্তানের উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪০ জনের দেহ। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পাক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে, উদ্ধার অভিযানে ছ’টি অ্যাম্বুল্যান্স, ১০টি ছোট গাড়ি ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। প্রথমে ৩৬ জন যাত্রী ওই বাসে ছিসেন। পরে রাস্তায় একটি বাস খারাপ হয়ে যাওয়ায় সেটির যাত্রীদেরও ওই বাসে তোলা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement