Epstein Files

স্টিফেন হকিংয়ের পাশে দুই স্বল্পবসনা! এপস্টিন ফাইলের ছবি ফাঁস! কী বলল বিজ্ঞানীর পরিবার

এপস্টিন ফাইলে প্রখ্যাত পদার্থবিজ্ঞানী হকিংয়ের একটি পুরনো ছবি ফাঁস হল। সেই ছবিতে দেখা যাচ্ছে, সোফায় হেলান দিয়ে বসে রয়েছেন হকিং। আর তাঁর দু’পাশে রয়েছেন দুই স্বল্পবসনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৬
Share:

এপস্টিন ফাইলে প্রকাশিত নতুন ছবিতে দুই স্বল্পবসনার সঙ্গে দেখা যাচ্ছে স্টিফেন হকিংকে। ছবি: সংগৃহীত।

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে স্টিফেন হকিংয়ের যোগাযোগের বিষয়টি আগেই প্রকাশ্যে এসেছিল। এ বার পস্টিন ফাইলে গচ্ছিত পদার্থবিজ্ঞানী হকিংয়ের একটি পুরনো ছবি ফাঁস হল। সেই ছবিতে দেখা যাচ্ছে, সোফায় হেলান দিয়ে বসে রয়েছেন হকিং। আর তাঁর দু’পাশে রয়েছেন দুই স্বল্পবসনা।

Advertisement

এই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। মুখ খুলেছে হকিংয়ের পরিবার। তাদের বক্তব্য, ওই দুই মহিলা অধুনা প্রয়াত হকিংয়ের পরিচর্যা করতেন। দীর্ঘ দিন ধরেই ওই দু’জন এই কাজ করতেন বলে জানিয়েছে হকিংয়ের পরিবার।

হকিংয়ের পরিবার এ-ও জানিয়েছে, যে ছবি ঘিরে বিতর্ক, সেটি ২০০৬ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ সেন্ট টমাসে তোলা। সেই সময় ওই দ্বীপে ‘কোয়ান্টাম কসমোলজি’র বিষয়ে বক্তৃতা করতে গিয়েছিলেন হকিং।

Advertisement

ছবিতে দেখা যাচ্ছে পানীয়ের গ্লাস হাত নিয়ে হেলান দিয়ে হাসিমুখে বসে রয়েছেন হকিং। পাশে থাকা দুই স্বল্পবসনার হাতেও পানীয়ের গ্লাস রয়েছে। তাঁদের পরিচয় যাতে প্রকাশ্যে না-আসে, সে কারণে ছবিতে দু’জনের মুখই ঢেকে দেওয়া হয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ২০০৬ সালের মার্চ মাসে সেন্ট টমাস দ্বীপে একটি আলোচনাসভার আয়োজন করেছিলেন এপস্টিন। তাতে হকিং ছাড়াও যোগ দেন আরও ২০ জন বিশিষ্ট ব্যক্তি। ওই বছরেরই শেষ দিকে এপস্টিনের বিরুদ্ধে যৌন কেচ্ছার অভিযোগ ওঠে।

এপস্টিন সংক্রান্ত ফাইলে আগেও একাধিক বার হকিংয়ের নাম এসেছে। ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মারা যান দীর্ঘ দিন জটিল স্নায়ুরোগে ভোগা হকিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement