চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের তালিবান হামলা আফগানিস্তানে! সোমবারই কাবুলের একটি বাসে তালিবানের আত্মঘাতী হামলায় ১৪ জন নিহত হন। মঙ্গলবার হেলমন্দ প্রদেশে বন্দুক দেখিয়ে গাড়ি ও বাস থামিয়ে ৬০ জনকে অপহরণ করা হয়। পরে অবশ্য অপহৃতদের মধ্যে ২৭ জনকে ছেড়েও দিয়েছে তালিবান।