অ্যাসিড হামলায় আহত ৩ কিশোরী

পাকিস্তানের সোয়াটের পর এ বার আফগানিস্তানের পশ্চিম হেরাট প্রদেশ। ফের হামলা স্কুলপড়ুয়া কিশোরীদের উপর। স্কুলে যাওয়ার ‘অপরাধে’ই শনিবার মোটরবাইকে চেপে দুষ্কৃতীরা তিন কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রের খবর।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০১:৪০
Share:

পাকিস্তানের সোয়াটের পর এ বার আফগানিস্তানের পশ্চিম হেরাট প্রদেশ। ফের হামলা স্কুলপড়ুয়া কিশোরীদের উপর। স্কুলে যাওয়ার ‘অপরাধে’ই শনিবার মোটরবাইকে চেপে দুষ্কৃতীরা তিন কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রের খবর। আক্রান্ত তিন কিশোরীর বয়স ১৬ থেকে ১৮-র মধ্যে। গুরুতর আহত অবস্থায় তিন জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত দুই দুষ্কৃতীকে খুঁজছে আফগান-পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement