ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সংবাদ সংস্থা সিএনএনএনের তথ্য অনুয়ায়ী, চিনের মুদ্রায় বাণিজ্য হলে হরমুজ় প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ছাড় মিলতে পারে। এমনটাই দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ইরান প্রশাসনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
সমাজমাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের খার্গ দ্বীপের সামরিক ঘাঁটিগুলিতে বোমা হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। তাঁর দাবি, হরমুজ় প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচল শুরু হলে তবেই এই হামলা থামবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দাবি করেছন, শান্তি সংক্রান্ত আলোচনায় বাধা ‘অহং’ বোধ। তবে তিনি কোনও দেশ বা রাষ্ট্রনেতার নাম উল্লেখ করেননি।
দক্ষিণ লেবাননের মেস-আল-জ়াবাল শহরে অবস্থিত রাষ্ট্রপুঞ্জের অন্তর্বর্তীকালীন বাহিনীর এক ব্যাটেলিয়নের দফতরে বোমা লিক্ষেপ করেছে ইজ়রায়েল।
জনগণের মোবাইলে সতর্কবার্তা পাঠিয়েছেন কাতার কর্তৃপক্ষ। ওই বার্তায় জানানো হয়েছে, ড্রোন বা ক্ষেপনাস্ত্র হামলা হলে যেন সংকেত পাঠানো হয়।
বিশেষ বিশেষ জায়গা চিহ্নিত করে নাগিকেদের অন্যত্র পাঠানোর পরে ওই সমস্ত অঞ্চলে নিরাপত্তাও বৃদ্ধি করেছিল প্রশাসন। যদিও কিছুক্ষণ পরে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই হালকা করা হয়।
লেবাননের দক্ষিণ অঞ্চলের স্বাস্থ্য কেন্দ্রে ইজ়রায়েল বাহিনীর হানায় ১২ জন স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে।
রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, হরমুজ় প্রণালী বন্ধ রাখা হলে মানবিক কাজের ক্ষেত্রে খুব বেশি প্রভাব পড়বে। জানানো হয়েছে, হরমুজ় দিয়ে জাহাজ যাওয়ার সময়ে ওযুধ, খাদ্য, সারের মত গুরুত্বপূর্ণ পণ্য আমদানি-রফতানি হয়।
ইরানের পার্লামেন্টের স্পিকার দাবি করেছেন, আমেরিকা ও ইজ়রায়েল অনুতপ্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ‘বোকা’ বানিয়ে ‘চালনা’ করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।
কাতারের বিদেশ মন্ত্র জানিয়েছে যুদ্ধ পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ বিশেষ জায়গা চিহ্নিত করে তা খালি করা হচ্ছে। সকলকে সরকারের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইজ়রায়েল ড্রোন হানায় লেবাননের দক্ষিণাঞ্চলে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত পাঁচ জন।
ইরানের মারকাজি প্রদেশের একটি গ্রামে হামলা চালিয়েছে ইজ়রায়েল। যার জেরে ছয় জন গ্রামবাসী নিহত। আহত সাত জন।
ইজ়রায়েল বিদেশমন্ত্রক জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে সে দেশের বন্ধুত্ব ‘অটল’। যুদ্ধ পরিস্থিতিতে ওই দেশ থেকে নিজেদের দেশের নাগরিকেদের ফিরিয়ে আনার সময় সংযুক্ত আরব আমিরশাহির ভূমিকার প্রশংসা করেছে ইজ়রায়েল।
যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় ব্য়ারল তেলের দাম ৪২ শতাংশেরও বেশি বেড়েছে। গত ২৭ ফেব্রুয়ারি ৭২.৪৮ ডলার দাম থেকে বাড়তে বাড়তে শুক্রবার তা হয়েছে ১০৩.১৪। জানা গিয়েছে, গত সপ্তাহের তুলানায় প্রায় ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে দাম।
এপস্টিন ফাইলের প্রকাশিত তথ্য অনুযায়ী জেফ্রি এপস্টিনের সঙ্গে বিশ্বের একাধিক ধনকুবেরদের যোগাযোগ ছিল। সেই তালিকায় নাম রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। তাই তেহরানের হাতিয়ার এপস্টিন ফাইল। বিশ্বের দরবারে আমেরিকাকে ‘নৈতিক ভাবে’ ‘নিকৃষ্ট’ প্রমাণ করতে উদ্যোগী ইরান।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘচি ইউরোপীয় দেশগুলিকে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, যুদ্ধ পরিস্থিতিতে ইরানের বিরোধিতা করে ইউরোপের দেশগুলি ভেবেছিল ইউক্রেনের পক্ষে সমর্থন আদায় সহজ হবে। তা হয়নি বরং পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আমাদানির নিয়ম সহজ করা হয়েছে।
লেবানন স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ইজ়রায়েলি হামলায় দুই জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আহত পাঁচ জন। বেসামরিক কেন্দ্রে ইজ়রায়েল হামলার কড়া নিন্দা জানিয়েছে লেবানন।
তেহরানের বেশ কিছু অঞ্চলে পর পর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ইরানের উপরে আমেরিকার হামলাকে সমর্থন জানালেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানকে পারমানবিক ক্ষমতাধর দেশ হতে বাধা দেওয়ার জন্য ট্রাম্পের সিদ্ধান্ত যথোপযুক্ত বলেই মনে করেন তিনি। মার্কিন সেনাদের জন্য প্রার্থনাও জানান তিনি।
ইজ়রায়েল বাহিনী হামলা চালিয়েছে ইজ়রায়েলের বোর্জ কালাউই শহরের এক স্বাস্থ্য কেন্দ্রে। যার জেরে বেশ কয়েক জন আহত।